লিবিডো-তাড়িত
শাফিক আফতাব...........
বাতাসে হতাশা ভাসে__গাছে ভাসে ভালোবাসা __
সমুদ্রে ময়লা ভাসে__আর তোমার কাছে আমার অাসা।
কী মাধ্যাকর্ষণে টানো কেন্দ্রে আমারে __
পৃথিবীরে যেমন টানে সৌরজগত__
কত কত সোনালী ধান বিস্তীর্ণ খামারে
বাতাসে দোলে গ্রীষ্ম, বর্ষা, শরত।
আমি খাসক্ষেতে বাঁধা ষাড়ের মতোন
দড়ি ছিড়েঁ খেতে চাই অপরের ধান __
নিশিরাতে করে যাই পরকীয়া কথন
তাতে কত আনন্দ আর প্রেম অফুরাণ !
বাতাসে প্রেম ভাসে __তুমি ভাসো চোখের তারায়
হৃদয়ে কামনা ভাসে__আমি পুড়ি গনগনে হল্কায়
তোমার গহীনে থাকে এক মু্ক্তার দানা
তারি তরে জীবন আমার হলো ফানা ফানা।
১৯.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

