)= লিবিডো-তাড়িত
[ শাফিক আফতাব ]
মনে পড়ে একগুচ্ছ বিকেল
একগুচ্ছ ঘ্রাণ__একবোতল চুমোর সুবাস
আর তোমার নগ্ন প্রকাশ !!
আচমকা খুলে গিয়েছিলো থিয়েটারের পর্দা
যাদুর বাক্স থেকে বেরিয়ে এসেছিলো দুটো গোল বল
বলের ভেতর টগবল করছিলো সফেদ তরল
তুমি আমার হয়েছিলে সবর্দা।
জমাট পুলকরা শিশিরের মতোন ঝরছিলো ধানপাতায়
মোটা অক্ষরে লেখা হয়েছিলো পরীক্ষায় সাদা খাতায়
তুমি নিবিড় হয়ে বলেছিলে প্রাঞ্জলপদ্য
সেদিন আমার অবশ্য ছিলো সাবলীল গদ্য।
পদ্যের অন্তমিলে আর গদ্যের ব্যঞ্জনায়
দুজনার মনে নেমেছিলো বর্ষার ধারা
আমাদের মন যেন কেড়েছিলো কারা ?
২০.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

