সবকিছু হারাবার পর তবু ভালোবাসার আকাঙ্ক্ষা থাকে
তুমি ভুলে যাবার পরও জানি একদিন মনে হবে তোমার
একদিন কত করে ভালোবাসা দিয়েছিলে এই আমাকে __
ওটুকু যে শাশ্বত সুন্দর মিটমিট প্রজ্বলতা ধ্রুবতারার।
আজ কেমন তুখোর অধ্যাপক, ঘরদোর স্বামীসন্তান তোমার
আজ কেমন পরিপাটি খটিহাতা ব্লাউজ আর হালকা রংয়ের শাড়ি
অথচ একদিন কেমন খোলামেলা ছিলে, অশিক্ষিত ; অনাড়ি
আজ কেমন পা টিপে পথ হাঁটো __ আজ কত নিভূুল গ্রামার।
একদিন কত ভুল করতে, পাজামার ভেতর থেকে বেরিয়ে যেতো
নীলপ্রজাপতি __ব্লাউজের ভেতর থেকে সুবাসগুলো চুঁযে চুঁয়ে পড়তো
একদিন কেমন খাসজমির মালিকের মতোন তুমি ছিলে দায়সাড়া
আজ তুমি কেমন পাঞ্চুয়াল; তোমার পদাতিক বাহিনীর পাহারা।
এ্যাই হয়, ভালোবাসার পর তবু পড়ে থাকে ভালোবাসার হৃদয়
ঝড়ের পরে বৃক্ষের শাখায় তবু নবপত্রপুস্প অঙ্কুরিত হয়।।
১১.১২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



