দূরে থেকে বলো তুমি__কাছে আসো না কেনো
কাছে গেলে বলো তখন, তুমি কেমন যেনো ;
যখন আবার দূরে আসি অভিমানের ছলে
তখন তুমি কাছে ডাকো তোমার চোখের জলে।
যখন আবার কাছে যাই, ঝগড়া বেঁধে দাও
ভালোবাসা তখন হায় হয় যে কোথায় উধাও
তখন তুমি অামার দিকে একটু দেখো না
আমি তখন তোমার কাছে সস্তাদরে কেনা।
আবার যখন দূরে আসি কত মিনতি করো
এবার এসো আমায় যদি আদর করে ধরো
আর কখনো ভুল হবেনা একদিনের জন্য
আর কখনো যদি হই পশুর মতোন বন্য।
এমন করেই ছোট্ট জীবন হইলো মোদের পার
কেউ কখন ধরতে পারে ভালোবাসার আকার?
১২.১২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



