সেদিনও ডিসেম্বরের এই দিন ছিলো, আমি প্রথম যুুবক এই শহরে __
মেইল ট্রেনে এসে কমলাপুরে নেমেছিলাম, আমার সঙ্গীসাথি কেউ ছিলোনা ;
শুধু ছিলো বুকভরা কিছু সাহস । তখন আমদের এলাকার জন্য ঢাকা শহর ছিলো
লন্ডন। দুচার বছরেও ঢাকায় আমাদের এলাকার কোনো লাক পাওয়া যেতোনা।
সেই সময় আমি ঢাকা শহরে আসি ; উচ্চশিক্ষার নিয়ে বড় অফিসার, আমলা হবো ;
প্রথমদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন থেকে ভর্তির ফরম কিনেছিলাম,
আমার স্পষ্ট মনে আছে, তারপর বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য একটা গাইড, নোটবুক
সেই কবেকার কথা ; মনে হয় এই তো সেদিন, অথচ আমি কেমন বুড়িয়ে গেছি __
চুলের বিন্যাসে শরতের নদীতীরের দুএকটা কাশফুল দোলে, পাঁজরের গিটেঁ গিটেঁ ব্যথা
যৌবন-সুরার পাত্রে গাঢ় রঙ কেমন ফিকে হয়ে গেছে, এ্যাই যে সেই তুমি ; তোমার
সেদিনের ফড়িংমন ___তোমার গোলাপহাত, তোমার কমলারঙের বুক, তোমার
লাউলতার কর্ণপাতা, নীলাভ চোখ, আজ কেমন বিবর্ণ ঝরাপাতার মর্মরিত ব্যঞ্জনা।
আমাদের গল্পের বিকেলগুলো আজও ক্যাম্পাসে বার বার ফিরে আসে, এই শহরের প্রথম
দিনের সেই শীতার্ত ডিসেম্বর ফিরে আসে, আমি কল্পনার পাখা মেলে কল্পনার যুবক হই।
১২.১২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



