শস্যকাটার পর পড়ে থাকে শূন্য মাঠ
শত আঘাতের পর তবু হয় আশার অঙ্কুর
ভালোবাসার শেষে তুমি বন্ধ করে দিলে কপাট
বৃষ্টির পরও কিন্তু মেঘ করে কুর কুর।
সত্য ও সুন্দরের পদাবলি রচে তোমাকে দিয়েছি আমার সকল দুর্বলতা
ব্যক্তিত্বহীন মানুষের মতোন অামি তোমারই কাছে মেগেছি ভালোবাসার করুণা
যদিও জীবনে আমার আসেনি কোনোদিন কোনো সফলতা
তবু তোমাকে ভালোবেসে আমি স্বর্গ রচিতে চাই, হে অন্যন্যা বরুণা।
আজ আমার সমাজ নেই, পরিবার নেই, রাষ্ট্র নেই__
তুমি আছো বলে অামি বিশাল এক রাষ্ট্রের ক্ষমতাধর সেনাপতি
তুমি ভালোবাসবে বলে হে আমার শ্বাশত সুন্দর প্রতীতী
তোমাকে পেয়ে যে স্বর্গ রচেছি আমি আপন ঘরেই।
হৃদয়ের খেলা শেষে তবু হৃদয়ের ভেতরে বাসা বাঁধে প্রেম
হৃদয়ের মৃত্যুর পর ভালোবাসা ভূত হয়ে উড়ে যায়, শুনহে মালবিকা মেম।
১২.১২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



