সবকিছু ভেসে গেছে তবু আমি পড়ে আছি শূন্যচর
আবার বসতি হবে এখানে, কাশফুলে দুলবে আমার বুক
আবার আসবে ভালোবাসার কথা নিয়ে কত অনুচর
শস্যে,বৃক্ষে ফুলে ফলে ভরে উঠবে আমার মুলুক।
তুমি চলে গেছো বলে__আমার কি সবকিছু নিয়ে গেছো ?
ঝড়ের পরে ঠিকই তো দাঁড়িয়ে যায় কচিবৃক্ষের ডগা __
আবার জলপদ্মের বাগানে আসবে সফেদ নিরীহ বগা __
বর্ষায় ঠিকই আসবে এখানে অজস্র নেশাখোর মেছো।
দেখো না ঝ্ঞ্ঝার পর, কী শান্ত স্নিগ্ধ প্রভাতে রূপ__ !
ফুল ফুটে থাকে বলে__ঠিকই উড়ে আসে রঙিন মধুপ
ফুটেছিলে বলে ভালোবাসার হুলে তোমারে করেছি মশগুল
আজ তুমি নেই__আমারও নেই কোনো তাড়া ; হুলস্থুল।
সবকিুছ ধ্বংস হবে__তবু পড়ে রবে মৃত্তিকার শূন্য শরীর
আমরা চলে গেলে পর, মিলন হবে তবু নবীন পুরুষ ও নারীর।
১৩.১২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



