কম্বলের নিচে ফুলে ওঠে দুটো রাবারের ফুল
মুঠো পেতে নিতে ঝরে পড়ে অজস্র বকুল।
আজব কাহিনি ভাই, ভেতরে আবার রক্তের টান
তারি তরে আবার আমাদের ক্ষুধিত পরাণ।
ফুলের ঘ্রাণে প্রাণে জাগে স্বর্গবতী অনুভব
ফুল ঝরে গেলে আবার যত পরাজয় পরাভব
বকুলের ঘ্রাণে পরাণে আবার জাগে প্রেম
কী সুন্দর কামনাবতী হয় উর্বশী মেম।
ফুলের ভেতরে আবার পুলকের সম্ভার
আজব কাহিনি ভাই, যাদুর তন্ত্র যেন
ফুলের সুবাসে হৃদয় জাগিবে কেনো ?
কীসের টান এত শিকড়ে যাবার।
পুলকের কম্বলে প্রেমের সম্বল লুকিয়ে থাকে
রাবারের ফুলে পুলক ঝরে বকুলের শাখে।
১৩.১২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


