মৌসুমী বেগুনে যদি ভরে যায় ক্ষেত
আটআনা সের দরে বিক্রি হয় কচিবেগুন
সস্তাদরে কেনা বলে কী-ই বা থাকবে গুণ
কবিতার রাজ্যে বাস করে ভূয়া ভূতপ্রেত।
কবিতার দেশে কবিতা কত সহজলভ্য
যখন সবাই কবি। ভালোবেসে কে লেখেনি
দুপংক্তি কবিতা? তবু কবিদের কলংক শুনি
অথচ কবির পংক্তিতেই সে একদিন হয়েছে সভ্য।
'সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি''
সেই চলাতেই সে হয় সুন্দর আর অমায়িক
অথচ কবিদের নাম শুনলেই থু থু আর পিক।
কবিতা তবু মাথা উঁচু করে থাকে __
বাংলার অবাধ প্রকৃতির লতাপাতার শাখে।
১৭.১২.২০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


