কী হবে ভেবে ; সময়ের সাথে ভালোবাসাও যায়
ফিকে হয়ে আসে জীবনের রঙ__দুষিত জলকাদায়
লণ্ডভণ্ড হয় সাজানো জীবন, কেমন পাণ্ডুর আর বিবর্ণ
হয়ে আসে আমাদের প্রেম, আমরা ঠিকই হই ভেজাল স্বর্ণ।
এই সেদিনের কথা__লাউপাতার মতোন কেমন স্নিগ্ধ ছিলো তোমার মন
নদীতীর কাশফুলের মতোন ছিলো ভালোবাসার কবিতা __
আজ কেমন তুমি বাস্তবতার দোহাই দিয়ে করছো সংক্ষিপ্ত রমণ
আজ তোমাকেও চিনছি না, অথচ একদিন কেমন অপরূপা তুমি মৌমিতা।
তোমার দেহঘিরে বিচ্ছূরিত হতো সদ্যফোটা গোলাপের ঘ্রাণ
বুনোফুলের মতোন তুমি লতাপাতার থেকে বের হওয়া অনাঘ্রাত ফুল
আজ কেমন বিবর্ণ আর ফ্যাকাশে পানসে তোমার কামনার মুকুল
আজ তোমার সয়ে গেছে সব, দুষিত জলে তোমার ভোরের স্নান।
অথচ একদিন তুমি এক্সক্লুসিভ হতে গিয়ে করতে কত অহঙ্কার
আজ তুমি কেমন মন্থর নদী, কী সুন্দর শান্তস্থির, তুমি যেন সীতা লঙ্কার
১৮.১২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


