আমি প্রতিদিনই তওবা করি _ আর কবিতা না
এবার নতুন কিছু করা দরকার।
কবিতা তবু পিছু পিছু হাঁটে__সঙ্গে ছাড়েনা।
মনে হয় নেশাতুর যুবকের মতোন রক্তে কবিতার ছন্দ মিশে গেছে
মনে হয় জীবনটাই কবিতার উপমা হয়ে গেছে__নৈমিত্তিক জীবনের সঙ্গে
কবিতা করছে ঘরগিরস্তি।
কবিতার সঙ্গে ঘরসংসার
একটু দুঃখ পেলে শাশ্বত নার্সের মতোন কবিতা এসে হাজির
একটু আনন্দ পেলে কবিতা সঙ সেজে নৃত্য করে
একটু বেদনায় কাতর হলে কবিতা এসে সাত্ত্বনা দেয়
আমি তবে কী করে কবিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি
কবিতা যে অনন্ত আনন্দ বেদনার সঙ্গী আমার.....
১১.০৩.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




