কতগুলো শব্দধান ; গোলা ভরে থাকে
বপণের অপেক্ষায় গুনে যায় প্রহর __
মানুষের জীবনে কত দৈবপাকে
নিঃসঙ্গ পথিক আমি __শূন্য শহর।
ব্যর্থতার গ্লানি কাধে নিয়ে চলি পথ
মানুষের জীবনে কত উল্লাস আনন্দ
নদী তবু চলে সত্য সতত
তোমাতে আমাতে মেলে না ছন্দ।
স্বপ্নগুলো মুচড়ে গেছে ঝড়ের তাণ্ডবে
কচিপাতার মতোন তবু মেলে আছি পাখা
রোদের ঘ্রাণে জ্বল জ্বল শাখা-উপশাখা
মন মেতে থাকে তবু নতুন উৎসবে।
কথাগুলো আজ আমার জমাট বরফ
চাই না কিছু আমি আর তোমার তরফ।
১৪.০৩.২০১৫
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




