হালকা লেখা তো অনেক লিখিলাম
এবার কঠিন কিছু লিখি
অনেক গভীর করেই তো ভালোবাসিলাম
এবার কিছু আঁকিবুকি।
মানুষের চেয়ে এত চতুর প্রাণী
পৃথিবীতে যদি আর না হয়
তোমার সঙ্গে কেনো তবে গভীর প্রণয়
মানুষই সর্বশ্রেষ্ঠ আর উৎকৃষ্ট ইতর জানি।
মানুষেরে তাই স্যালুট করতে গিয়ে গালাগালি করি
এমন সাধের মানুষ আল্লাহ কী করে সৃজিলেন
মানুষের কাণ্ড দেখি নিজেই লজ্জায় মরি
মহান প্রভূ এক কী করিলেন।
মানুষের চেয়ে এত বুদ্ধিজীবী আর নাই
মানুষের চেয়ে আবার এত পরজীবীও নেই।
১৪.০২.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




