একদিন তবু তুমি দিয়েছিলে অথই নদীর উচ্ছলতা
একদিন তবু আমি পেয়েছিলাম ময়ূূর সিংহাসন
ভূল করে একদিন তবু স্বর্গ নেমেছিলো অরণ্যের বুনোফুলে
একদিন তবু আমরা কাছাকাছি ছিলাম।
যুগের ধকলে বিকল হয়ে গেছে আমাদের হৃদয়
আমি উড়ন্ত সেতুর সিঁড়িতে পা রেখে ছুঁইছি মেঘের সীমানা
আমরা স্বার্থের থলিতে রেখেছি দ্বন্দ্ব আর কতিপয় সংঘাত।
আমরা মানবতা ভূলে আজ উদরের চাহিদায় বড়ো বেপরোয়া।
নিম্নবিত্ত আর নিম্নবর্গের মানুষর জীবন চিত্র এঁকে বিশ্ববিদ্যালয় থেকে
পাই গাঁদা গাঁদা ডিগ্রি অথচ তাদের অধিকার দিতে খাঁটো হয়ে আসে
আমাদের শিক্ষিত হাত। উচ্চশিক্ষার সনদ কাঁধে ঝুুুঁলে সই করি মিথ্যা ভা্উচার
প্রিয়তমা সুন্দরী স্ত্রীকে ঘরে বন্দি যাই গার্লফেন্ড নামক অপ্সরীকে নিয়ে যাই
সমুদ্রসৈকতের বেলাভূমি।... এই সব বিকলাঙ্গ মানবতায় ক্ষয়ে গেছে মনুষ্যত্ব
তবু বেঁচে আছি, বেঁচে থাকতে হয়__তবু একদিন তুমি ছিলে, প্রেম ছিলো।
১৩.০৬.২০১৫
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৫ রাত ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




