somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ এর গল্প

২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কি দাদাভাই? ভাবছেন মহৎ কোন কাজ করবেন। যা ফলাফল উপকৃত করবে দেশ ও ব্যাপক কর্মযজ্ঞ চলছে। আপনি খুশি যেমন খুশি থাকে সদ্য বিবাহিত প্রেমিক যুগল। সারা জীবন যারা আপনাকে বলে এসেছে আমড়া কাঠের ঢেঁকি আজ সময় এসেছে তাদের মুখে ঝামা ঘষে দেয়ার। সময় এসেছে বদলে দেয়ার। সমস্ত আয়োজন প্রায় শেষ, কেবল প্রহরের অপেক্ষায় মাহেন্দ্রক্ষণ। তেমনি এক সময় আপনার শুভাকাঙ্ক্ষীরা প্রায় সবাই উপস্থিত। তাদের মাঝে কেউ একজন খুব উচ্ছাসিত আনন্দিন এবং বিমোহিত। সে আপনার মহৎ কাজটিকে আরেকটু সুন্দর করে উপস্থাপন করার জন্য উদ্দেলিত হয়ে ছোট্ট একটি পদক্ষেপ কিংবা হস্তক্ষেপ করবো। আপনিও খুশি। আহা বেচারা, থাকুক একটু শরিক থাকুক।

তারপর?

সেই বিশেষ আনন্দিত হিতৈষীর পদক্ষেপ কিংবা হস্তক্ষেপের ফলাফল যাচাই করতে এসেছেন, এসেছেন হাসি মুখে দাত কেলিয়ে। একি! আপনি সনাতন হলে বলুন 'হে ভগবান!' আর যবন হলে 'ও খোদা'! আর অত ধার্মিক না হলে 'এ মা!' বলুন। সর্বনাশ আপনি কিছুই বলছেন না। আপনি কি স্তম্ভিত? শোকাহত? বাকরূদ্ধ? পাথর হয়ে গেলেন! সে তো হবেনই। পিলে চমকে গিয়ে উপলন্ধি করুন 'অ' এর মাহাত্ম যা আপনার পরম বন্ধুবৎসল ব্যাক্তির মাধ্যমে আপনার সুসময়ের মহৎ কাজে ভর করেছে। খেলা জমে ক্ষির।
সুসময় পাল্টে অসময়, কাজ হয়ে যায় অকাজ, স্থির হয়েছে অস্থির, লক্ষ এখন অলক্ষ্য। মোদ্দা কথা হলো আপনার শনি, রাহু সব কিছুতে এখন 'অ'। ছোট্ট একটা অক্ষর তার কি কেলমা মাইরি! কিন্তু ওসব আপনার মাথায় নেই। এই অকর্মণ্য, অকর্মা লোকটির অযাচিত অকাজে যে আপনার সর্বনাশ এমন ভাবে নেমে আসবে তা কেন বুঝতে পারেননি আগে তার জন্য স্ব-হস্ত পদ চিবিয়ে খাবেন ভাবছেন তখন। আর হল না ঝামা ঘসা, হল না মহৎ কর্ম সিদ্ধি। একটা দারুন ব্যাপার হতে পারতো অথচ নিকট ভবিষ্যৎ অনিশ্চিত। ওফ, আবারো 'অ'। আ,ই,ঈ,উ সব কি মরেছে? ক্ষেপছেন কেন? আমি তো বলিনি সেই হিতৈষীর পরামর্শ নিতে। আমি সেই প্রসঙ্গ টেনে এনেছি বলে দোষ দিবেন না। আমি অধম মানুষ। দেখুন দেখুন এই অধমের উপরও অ! আচ্ছা আর বলবো না। কান মলছি। তবে বলি কি, নিজের কোন কর্মযজ্ঞ নিজেই সম্পূর্ন করুন না কেনো। ভাবাবেগে কি সিদ্ধি লাভ হয়, ভাবাবেগ তো সিদ্ধিখোরের সম্পত্তি। একি? ক্ষেপছেন যে। আচ্ছা আমি বকছি না। না না উপদেশ দিচ্ছি না। ছিঃ! আমার কি আর তা সাজে? আপনি সুশীল। আমি অশ্লীল। আমি শুধু চাইছি ইচ্ছে হয় তো 'অ' কে চিনে রাখবেন তো হঠাৎ হৃদ যন্তর খারাপ হয়ে অজ্ঞান হওয়ার ভয়টা রইলো না। ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×