মেয়েদেরও আছে এই অধিকার-
সুন্দর পৃথিবীতে বেঁচে থাকবার।
স্বপ্নের পাল তুলে-
আলোময় জীবনের ছবি আঁকবার।।
ওরাও মানুষ বটে, আর কিছু নয়-
তবে কেন প্রতিদিন বঞ্চিত হয় !
কষ্টের রং মেখে-
হতাশার আঙিনায় কাঁদে বারবার।।
ওরা তো মায়ের জাতি, মমতার ফুল-
সৌরভে টলোমলো হৃদয়ের কূল।
আর নয় লাঞ্চনা-
ভেঙে ফেলো আঘাতের হাতিয়ার ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


