ফ্রান্সে সন্ত্রাসী হামলায় ৬০জন নিহত
ফ্রান্সের নিছ শহরের একটি সমুদ্র সৈকতের নিকটবর্তী এক অনুষ্টানে সন্ত্রাসী হামলার খব্র পাওয়া গেছে। স্তানীয় পুলিশ একে একটি সন্ত্রাসী হামলা বলে প্রাথমিকভাবে ধারনা করছেন। ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত একটি আতশবাজী অনুষ্টানে একজন সন্ত্রাসী দ্রুত গতিতে ট্রাক নিয়ে সমাগমের ভিতর ঢুকে পড়লে বহু লোক হতা হত হওয়ার আশংকা করা হচ্ছে।
সন্ত্রাসীও এতে নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছেন। ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত সাড়ে দশটায়। ঘটনার পর পর টুইটারে পাওয়া ছবিতে অনুষ্টান স্তলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের ছবি পোষ্ট করেছেন আনেক প্রত্যক্ষদর্শী। তবে একে এখনো কোন জঙ্গী হামলা বলে নিশ্চিত করা হয়নি। কোন পক্ষই এখনো দায় স্বীকার করেনি।
ঘটনার পর পরই ফ্রান্সের প্রেসিডেন্ট নিছের উদ্দেশ্যে প্যারিস ছেড়েছেন।



সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



