ক্ষমা চাচ্ছি
সেই চাঁদের কাছে,
যার সাথে রাত জাগার পাল্লা দিয়ে
তাকে লজ্জা দিয়েছি|
ক্ষমা চাচ্ছি
সময়ের কাছে,
তার অবিরাম চলার গতিকে যে হার মানিয়েছি!
আমি ক্ষমাপ্রার্থী সেই গাছের কাছে,
যার ফলগুলো গরিব শিশুদের দান করে
তাদের ভালোবাসা লুটেছি একাই|
ক্ষমা চাই সেই মেঘের কাছে,
তার বৃষ্টির সাথে যে খেলেছি হুদাই|
ক্ষমা চাই সেই ফুলবিক্রেতা শিশুটির কাছে,
প্রতিদিন ফুল কিনে তার মুখে হাসি ফুটাতে পারিনি বলে|
ক্ষমা করে দিও মা,
তোমায় সবসময় বিরক্ত করি বলে|
ক্ষমা করে দিও বাবা,
এক মাসে দুইবার হাতখরচ চাই বলে|
ক্ষমা চাচ্ছি সবার কাছে,
অতি তুচ্ছ কারণে ক্ষমা চাচ্ছি বলে|
এই তুচ্ছ কারণগুলোই যে আমায়
স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে শিখায়|
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২০ বিকাল ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



