হারিয়ে যাবে,
সেই স্মৃতি
যেগুলোর কথা ভেবে তুমি আজও কাঁদো|
হারিয়ে যাবে,
সেই স্বপ্ন
যেগুলোর জন্য তুমি রাত জাগো|
কথাগুলো শুনে ভয় হলো কি?
হবে না কেন,
সত্য যে তিক্ত- তাই নয় কি?
সব সত্ত্বেও তুমি আশা নিয়ে বাঁচো,
কান্না মুছে ঠিকই তুমি হাসো|
রাতের আঁধারে,
সকালের অপেক্ষায় বসে থাকোনি তুমি,
জীবন কঠিন জেনেও হার মানোনি|
সেই তুমি'র অপেক্ষায় রয়েছি এই আমি|
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



