somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীত বাড়ছে বাড়ছে সাধারণ মানুষের দুর্ভোগ

০৪ ঠা জানুয়ারি, ২০১১ রাত ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অরণ্য রিবেল

দেশজুড়ে শীত নামছে। ঢাকা শহরে নানা কারণে শীতটা সেভাবে টের পাওয়া না গেলেও দেশের অন্য অঞ্চলগুলোতে শীতের প্রকোপ ভালোই বোঝা যাচ্ছে। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ৬-৭ ডিগ্রিতে নেমে আসছে। শীতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সহযোগী একটি পত্রিকার খবর থেকে জানা যাচ্ছে উত্তরাঞ্চলে প্রবল শীতে মারা গেছে ১৪ জন। প্রবল ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঠাণ্ডায় সবচেয়ে বিপদে পড়ে শিশু ও বৃদ্ধরা। এ সময় ঠাণ্ডাজনিত নানারোগে আক্রান্ত হয় এসব মানুষ। এছাড়া দুস্থ ও ছিন্নমূল মানুষরাও এ সময় প্রচণ্ড সংকটে সময় কাটায়। গত শনিবার থেকে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় শীতের তীব্রতা আরো বাড়ছে। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বিশেষত শিশু রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে সন্ধ্যা নামার আগেই উত্তরাঞ্চলের লোকজন ঘরে গিয়ে আশ্রয় নিচ্ছে। শীতবস্ত্রের অভাব প্রকট হওয়ায় এবং দারিদ্র্যের কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে মানুষ।
উত্তরের কোনো কোনো অঞ্চলে দুপুর পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে আকাশ। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে ট্যাক্সি বাসসহ দূরপাল্লার গাড়িগুলোকে। শীতের এ তীব্রতা ও জনদুর্ভোগের পাশাপাশি তা নিরসনে উদ্যোগ খুব কম। সরকারিভাবে শীতবস্ত্র বিতরণের সে হিসাব পত্রিকা মারফত জানা গেছে তা নিতান্তই অপ্রতুল। বিভিন্ন জেলা থেকে কম্বল বা শীতবস্ত্রের যে চাহিদা ঢাকায় পাঠানো হয়েছিল। তার জোগান দেয়া সম্ভব হয়নি। শীতে রোগ ব্যাধি বাড়ে, বিশেষত জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথা, হাঁপানি, নিউমোনিয়া, চর্মরোগ কিংবা ডায়রিয়া। মৃত্যুর সংখ্যাও বাড়ে এ সময়, বিশেষত শিশু ও বৃদ্ধদের। এবার নববর্ষের প্রথম দিন থেকেই যেরকম শীতের প্রকোপ দেখা যাচ্ছে তাতে আগামীতে কি হবে আবহাওয়ার অবস্থা ভেবে শঙ্কিত হতে হয়। সাধারণ মানুষসহ দরিদ্র মানুষের জন্য এখন সবচেয়ে বেশি দরকার গরম কাপড়। শীতবস্ত্র সরবরাহের দায়িত্ব নিতে হবে সরকার বিত্তবান মানুষ আর স্বেচ্ছাকর্মীদের। সকলের সম্মিলিত চেষ্টাই শুধু এসব মানুষকে শীতের হাত থেকে বাঁচাতে পারে।


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×