somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

শিরোনামহীন পথ চলার প্রয়াসে

আমার পরিসংখ্যান

শেখ ওসমান গনি রুমী
quote icon
একটা সময় ছিলো, অনেক গল্প ছিলো বলার। নিজের ঘরের চাবি হারিয়ে ফেলে ঘরে ঢুকতে না পারার গল্প অথবা মন খারাপ করা কোন এক বিষন্ন সন্ধেতে শহরের কাছে পোষ-মানা ওই নদীটার কাছে গিয়ে বসে থাকবার গল্প কিংবা ছবি। সবই। এখন আর ইচ্ছে করে না সেইসব । মৃত্যু হয়েছে অনেক আগেই ।

কিন্তু, এখনো পড়ে আছে সে সেই খোয়াই নদীর তীরে, যেখানে নৌকো নেই, ভাসছে না কোন ভেলা। ওপারটা বড্ড কাছে । দেখা যায় সব । যেনো বসে আছে, কেউ আসবে। অথবা, কারও অপেক্ষাতেও নেই। আসলে তাড়া নেই সম্ভবত। কোথাও যাবার নেই। সন্ধ্যেবেলা ফোঁটা ফোঁটা বৃষ্টির মাঝে ভেজা শীতল ঘাসে পা দুটো মেলে দিয়ে বসে থাকি । দূরে, তৈরি হচ্ছে এরকম উঁচু ভবনগুলোর উপরে একগাদা ক্রেন। যেন জীবন্ত, একটা আরেকটার সাথে কাটাকুটি খেলছে।

আসলে কোন গল্প নেই। শরীর খারাপ কোন গল্প হতে পারে না। শুয়ে থেকে ছাদের দিকে চেয়ে থাকা কোন গল্প হতে পারে না। অলস বসে থেকে যান্ত্রিক ও লোকদেখানো ফেইসবুকে নাটকের সাজানো চরিত্রগুলোর স্ট্যাটাস মেসেজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা নিয়ে কোন গল্প লেখা যায় না।

আমাকে নিয়ে আমি কোন গল্প লিখতে পারি না।

অনুভূতিহীন এইসব দিনেও আমি তীব্রভাবে বিষাদময়তায় আক্রান্ত হই, দম বন্ধ হয়ে ওঠে। কানে গান লাগিয়ে, অনেক পুরনো কোন ফিকশন বইয়ে নিজের চেহারা আড়াল করে, ফাঁকা ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে বাইরে অন্ধকার দেখি। স্মৃতির আয়নায় উপহাস করে আমার গত কাল । একান্তই নিজের গল্প। যে গল্প আমি আর লিখতে পারি না।

আমাকে পোড়ায় না রাষ্ট্রের সমরবাহিনীর যুদ্ধ অথবা বিদ্রোহ কিংবা নাশকতা, দেশ অথবা সময়ের পতন আমার কানে এসে থেমে যায়, মস্তিষ্কে কোন অনুভূতির তৈরি করে না। কান আমি বন্ধ করে রাখি, চোখে পড়ে থাকি ঠুলি। আগুন লেগেছে, বড়োজোর নিজের স্বজন আগুনের চারপাশে থাকার সম্ভাবনা না থাকলে আগ্রহ হারাই সে খবরে। কী দরকার যেচে পড়ে হাইপারটেনশন তৈরি করার? প্রতি মুহূর্তে স্বার্থপর অযোগ্য অমানুষ হয়ে উঠি। প্রতি ক্ষণে ভালো মানুষ না হতে পারার ব্যর্থতা আমাকে বিদ্ধ করে। আমি অন্ধকার হেঁটে গিয়ে অন্ধ হয়ে উঠি, কূপমন্ডুক হওয়ার পথে আরেকটু এগিয়ে যাই।

কিন্তু এতকিছুর মাঝে, কিছু না লিখতে পারার কষ্টটাই বড্ড তীব্র হয়ে ওঠে।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

রুপকথা

লিখেছেন শেখ ওসমান গনি রুমী, ১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৬

আজ একটা দুখী মেয়ের গল্প বলি? গল্পটা একটা রুপকথার গল্প, কারন আমার কাছে এটা রুপকথা মনে হয়। আমি ক্ষুদ্র লেখক, আমার গল্প বাস্তবধর্মী না রুপকথা, তা নির্ধারন করার ক্ষমতা আমার আছে। তবে রুপকথার মেয়েরা বড় বুদ্ধিমান হয়। ঘুঁটে কুড়োনী মেয়েই হোক কিংবা রাজকন্যা কিরণমালা। কিন্তু আমি কি করে যেন একটা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৮৬ বার পঠিত     ০ like!

বাংলার রাজধানী আর পাকিস্থানি এবং আমি

লিখেছেন শেখ ওসমান গনি রুমী, ১৫ ই জুলাই, ২০১৪ রাত ২:১৫

এক ফরেইনারের (পাকিস্থানি ) সাথে কথা হল দু’দিন আগে। তার কোম্পানি বাংলাদেশে শাখা খুলবে। তাই সে আগে এসেছে মার্কেট রিসার্চ এর জন্য। আমি বললাম, রিসার্চের দরকার কি ম্যান? বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মাটি ছুড়ে মারলেও সোনা হয়ে পড়বে। শুধু প্রশাসনকে একটু মেনেজ করে চলতে হবে আর কি। সে বলল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৬ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৯২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ