somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেকে যাচাই করি, চলুন!

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটি একটি সাইকোলজিক্যাল টেস্ট। অংশগ্রহণ করে দেখতে পারেন। 'ডক্টর ফিলস টেস্ট' নামের এই টেস্টের মাধ্যমে আপনার ব্যক্তিসত্ত্বার ব্যাপারে মানুষ একটা ধারণা পেয়ে যেতে পারে। আজকাল অনেক জব সেক্টরেও এই টেস্ট করে আবেদনকারী সম্পর্কে ধারণা নেয়া হয়।

এখানে প্রশ্নকর্তা আপনাকে ১০টি প্রশ্ন দেবেন, সাথে কিছু উত্তরও দেবেন। উত্তর মিলিয়ে শেষে দেয়া নম্বার থেকে আপনি আপনার স্কোর
জানতে পারেন। ডক্টর ফিলস এই টেস্টে পেয়েছিলেন ৫৫। তিনি অপরাহ উইনফ্রে এর ওপর এই টেস্ট করেন, তিনি পেয়েছিলেন ৩৮। এখানে বলে রাখি, আমার স্কোরও ৩৮।

তবে এই টেস্টে অংশগ্রহণ করতে হলে, আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো, আপনি অতীতে কেমন ছিলেন সেটা ভুলে যান, আপনি বর্তমানে কোথায় কেমন আছেন, সেটাই মুখ্য বিষয়।

নিচে সেই দশটি প্রশ্ন ও কিছু উত্তর দেয়া আছে।
আপনার উত্তর মিলিয়ে নিন। শেষে আপনার উত্তরের জন্য যে নাম্বারিং করা আছে, সেখান থেকে আপনার স্কোর কত তা দেখে নিন। সেই সাথে কত স্কোর হলে একজন মানুষ আপনাকে কীভাবে মূল্যায়ন করবে, তাও জেনে নিন।

১। আপনি কোন সময়ে নিজেকে সবচেয়ে সুখী অনুভব করেন?
ক) সকালে।
খ) বিকাল ও সন্ধ্যার মাঝামাঝি সময়ে।
গ) মধ্যরাতে।

২। আপনি সাধারণত কীভাবে হাঁটেন?
ক) দ্রুত, বড় বড় পায়ে।
খ) দ্রুত, ছোট ছোট পায়ে।
গ কম দ্রুত, মাথা উঁচু করে চারপাশের প্রকৃতি
দেখে।
ঘ) কম দ্রুত, মাথা নিচু করে।
ঙ) খুবই আস্তে।

৩। আপনি কারো সঙ্গে কথা বলার সময়-
ক) দুই হাত বুকের উপর গুটিয়ে রাখেন।
খ) দুই হাত হ্যান্ডশেক এর মতো করে বা মুষ্টিবদ্ধ করে রাখেন।
গ) এক হাত বা দুই হাত আপনার হিপে রেখে বা পকেটে ঢুকিয়ে রাখেন।
ঘ) যার সাথে কথা বলছেন, তাঁকে স্পর্শ করে কথা বলেন।
ঙ) আপনার হাত দিয়ে আপনার কান, ত্বক বা মাথায় স্পর্শ করে কথা বলেন।

৪। আপনি যখন বিশ্রাম নেন, তখন যেভাবে বসে থাকেন-
ক) দুই হাঁটু ভাজ করে মুখের সামনে এনে বসেন।
খ) দুই পা কোনাকুনিভাবে মাটিতে রেখে বসেন।
গ) পা দুটো সোজা সামনের দিকে দিয়ে বসেন।
ঘ) এক পা ভাজ করে অন্য পা সোজা করে বসেন।

৫। যখন কোনো কিছু আপনাকে সত্যিকারের আনন্দ দেয়, তখন আপনি-
ক) জোরে হাসি দিয়ে স্বাগত জানান।
খ) অল্প শব্দ করে হাসি দেন।
গ) আপনি নীরব থাকেন!
ঘ) মুচকি হাসি দেন।

৬। আপনি যখন কোনো পার্টিতে উপস্থিত হন, তখন-
ক) সবাইকে ওয়েলকাম করে ভিতরে প্রবেশ করেন।
খ) নীরবে প্রবেশ করেন এবং পরিচিত কাউকে খোঁজেন।
গ) নীরবে প্রবেশ করে এক কোনায় একা দাঁড়িয়ে থাকতে পছন্দ করেন।

৭। আপনি কোনো কাজে অনেক বেশি মগ্ন; হঠাৎ কেউ আপনাকে নক করলে-
ক) আপনি তাকে স্বাগত জানান।
খ) আপনি খুবই রেগে যান।
গ) মাঝে মাঝে স্বাগত জানান, মাঝে মাঝে রেগে যান।

৮। আপনার পছদের রঙ কোনটি?
ক) লাল অথবা কমলা।
খ) কালো।
গ) হলুদ অথবা হালকা নীল।
ঘ) সবুজ।
ঙ) গাঢ় নীল অথবা বেগুনী।
চ) ধূসর অথবা বাদামী।

৯। রাতে ঘুমানোর আগে আপনি কীভাবে বিছানায় শুয়ে থাকেন?
ক) সোজা হয়ে।
খ) উপুর হয়ে।
গ) একপাশে কাত হয়ে।
ঘ) এক হাতের উপর মাথা রেখে।
ঙ) মাথা বালিশের নিচে রেখে।

১০। আপনি প্রায়ই কী ধরনের স্বপ্ন দেখেন?
ক) আপনি কোনো কিছু থেকে পড়ে যাচ্ছেন।
খ) আপনি কারো সাথে মারামারি করছেন বা পালিয়ে বেড়াচ্ছেন।
গ) আপনি কাউকে খুঁজছেন।
ঘ) আপনি উড়ছেন বা ভাসছেন।
ঙ) আপনি স্বপ্ন দেখেন না বললেই চলে।
চ) আপনি সবসময় আনন্দের স্বপ্ন দেখেন।


নম্বরসমূহ:
১। ক=২, খ=৪, গ=৬
২। ক=৬, খ=৪, গ=৭, ঘ=২, ঙ=১
৩। ক=৪, খ=২, গ=৫, ঘ=৭, ঙ=৬
৪ ক=৪, খ=৬, গ=২, ঘ=১
৫। ক=৬, খ= ৪, গ=৩, ঘ=৫
৬। ক=৬, খ=৪, গ=২
৭। ক=৬, খ=২, গ=৪
৮। ক=৬, খ=৭, গ=৫, ঘ=৪, ঙ=৩, চ=২
৯। ক=৭, খ=৬, গ=৪, ঘ=২, ঙ=১
১০। ক=৪, খ=২, ঘ=৩, ঘ=৫, ঙ=৬, চ=১

আপনার স্কোর যখন ৬০ এর উপরে:
অন্যেরা আপনাকে জানবে- আপনি আত্মকেন্দ্রিক, আপনি ডমিনেট করতে পছন্দ করেন। আপনি প্রশংসিত হবেন, কিন্তু সবসময় বিশ্বাসযোগ্য হবেন না। আপনার সাথে কেউ ঘনিষ্ঠ হতে অনেক দ্বিধায় ভুগবে।

আপনার স্কোর যখন ৫১-৬০:
অন্যেরা আপনাকে জানবে- আপনি একজন আকর্ষণীয়, প্রাণবন্ত, আবেগী, ব্যক্তিত্বসম্পন্ন, দলনেতা, দূরদর্শী, যে কোনো কিছুর সিদ্ধান্ত অনেক তাড়াতাড়ি নিতে পারেন, সেটা ভুল হোক আর ঠিক হোক। আপনি সাহসী, অ্যাডভেঞ্চারপ্রিয়, আপনার সঙ্গ পেতে সবাই পছন্দ করবে।

আপনার স্কোর যখন ৪১-৫০:
অন্যেরা আপনাকে জানবে- আপনি সতেজ, জীবনঘনিষ্ঠ, সুন্দর, বাস্তববাদী একজন মানুষ। আপনি দয়ালু, সুবিবেচক, মানুষকে সাহায্য করতে পছন্দ করেন।

আপনার স্কোর যখন ৩১-৪০:
অন্যেরা জানবে- আপনি বিচক্ষণ, সতর্ক, যত্নশীল, বাস্তববাদী, চালাক, মেধাবী এবং বিনয়ী। আপনার সাথে সহজেই একজন বন্ধুত্ব করে ফেলবে। আপনি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলবেন, কিন্তু কেউ আপনার বিশ্বাস ভাঙলে তাঁকে আর কখনোই বিশ্বাস করতে পারবেন না।

আপনার স্কোর যখন ২১-৩০:
অন্যেরা জানবে- আপনি বিরক্তিকর এবং ব্যস্ত। আপনাকে সবাই অত্যন্ত কৌশলী বলেই জানবে। আপনি প্রতিভাবান নন, কিন্তু উদ্যমী।

যখন আপনার স্কোর ২১ এর নিচে:
অন্যেরা জানবে- আপনি অনেক লাজুক, নার্ভাস, সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন। কেউ আপনাকে শুধুই বিরক্তির উপকরণ হিসেবে দেখবে। ব্যক্তিগত জীবনে আপনি অনেক প্রতিকূলতার সম্মুখীন হবেন।

[তথ্য সংগৃহীত]
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×