একজন রিটায়ার্ড পুলিশের মুখে শোনা কথা..( হুবহু লিখে দিলাম )
" চাকরি করা কালীন অনেক সময় মনে হতো ধীরাজ ভট্ট এর মত আমি যদি লিখতে পারতাম, তবে দেশের মানুষ অনেক অজানা তথ্য জানতে পারত । মানুষ শুধু পুলিশ এর দৃশ্যমান (visual) কাজ গুলিই দেখে। এর বাইরে পুলিশ এর জীবনের অনেক কিছুই অজানা থেকে যায়। ৩০ বছর চাকরি জীবনে একবার ঈদের ছুটি পেয়েছি মায়ের সঙ্গে ঈদ করার। এর মধ্যে ১০ বছর রাত্রে ঘুমাই নাই, রাতে ডিউটি করে সকালে কিছুটা ঘুমোবার সময় পেতাম ৪/৫ ঘন্টা । ৩৬৫ দিন রোদ , বৃষ্টি, তুফান, শীতে কাজ করেছি । ছুটি কি তা পুলিশ জানেই না । আমার মনে আছে , একাধিকবার ঈদের নামাজ ছেড়ে দাঙ্গা দমনের জন্যে ছুটেছি । সন্তানেরা বাবার আদর ছাড়া মানুষ হয়েছে । ছোট খাট জ্বর-ব্যাধি পুলিশ সব সময়ই বলে " না "। কারন এটা রীতি হয়ে গেছে । অফিসাররা মানেনা । পুলিশ এর দরজা বন্ধ হয়না।
অনেক দিন দুপুরের আযান শুনে সেন্ট্রি-কে জিজ্ঞাস করেছি , আজ আগে আযান দিল কেন । উ্ত্তর আসে - স্যার, আজ জুম্মা বার । জীবনে বহু রাতে পাখীর আওয়াজে বুঝেছি ভোর হয়েছে ।
বিয়ের প্রথম দিকে, বউ মসলা বেটে বসে আছে বাজার আসবে, ১২ টার সময় খবর দিয়েছে বাজার এর কি হল ?
এক ভীষণ তুফান আর জলচ্ছাস এর মধ্যে মানুষ যখন নদী থেকে তীরের দিকে ছুটেছে ততক্ষণ পুলিশ চরে আটকে পড়া লঞ্চের মানুষ দের কে উদ্ধার করার জন্য নিজের জানের মায়া ছেঁড়ে ছুটেছে । এসে দেখে তাঁদের ভাসমান আবাস (FLOATING OUTPOST) টা
তুফানে ভাসিয়ে কোথায়ে যেন নিয়ে গেছে । বহু বার ডাকাত এর সঙ্গে এনকাউন্টার ফায়ার হয়েছে । যে কোনও একটা সময় মরে যেতে পারতাম। আমার সঙ্গে ইউএন মিশন এ কসবতে সার্জেন্ট আহাদ ছিল । ছিনতাইকারীর হাতে নিহত হয় অকালে।
পুলিস কে আপনি যাই বলুন ACCOUNTABILITY বিষয়ে তারা জীবন পণ । ASSIGNED DUTY তারা জীবন দিয়ে করে যাচ্ছে।
বিষটি স্পর্শকাতর । কথা বলার ইচ্ছা আমার একেবারেই ছিলনা । কিন্তু সুযোগ আসায় কিছু বলতে হল । জাতিগত ভাবে আমরা কেনো যেন অসহিষ্ণু ! নিজের দোষ কক্ষনো খুঁজি নাই । নিজের সমালোচনা খুবই অপছন্দ করি । নিজের দোষ ত্রুটি ধরিয়ে দিলে , শুধরানোর বদলে , রাগ করি এবং তাকে শত্রু ভাবতে আরম্ভ করি । কম শিক্ষা , অশিক্ষা , এবং শিক্ষিত রাও হীণমণ্ণতার কারণে , হৃদয় প্রশস্ত করে সত্য কে আলিঙ্গন করতে লজ্জা পাই । তাতে আত্বসম্মান কমে যাবে ভাবি । যে যত টুকু , যত কিঞ্চিৎ শিক্ষা দীক্ষা নিতে পেরেছি , তাঁতেই তৃপ্ত হয়ে ,নিজ অবস্থানে অনড় হয়ে , নিজেকে বিদ্বান ভাবতে থাকি । যে কোন আলোচনায় কিছু বলা চাইই । ঐ বিষয়ে তার ধারনা থাকুক আর নাই থাকুক ।
যে কারনে এত লেখা , পুলিশ । পুলিশের শত দোষ থাকতে পারে । আমার কথা হল, স্বাধীনতার পর দীর্ঘ দিনে , কেন আমরা পুলিশ কে জনগনের বন্ধু বানাতে পারলাম না । কেন পুলিশ - এর বদনাম ঘুচাতে পারলনা । কেন DEFINITIVE POLICE বানাতে পারলাম না ? আমেরিকাতে বিপদের সময় একটা বাচ্চা ও পুলিসকে ডাকে ৯১১ এ কল করে। তাদের জন্য মনে হয় ৯১১ টাই ইশ্বর। সকল সমস্যার সমাধান যেন ৯১১। কিন্তু তাই বলে কি তারা দুর্নীতি করে না? সরকার শুধু মুখে বলে পুলিশ REFORM করবে, কিন্তু করে না । সেনাবাহিনী-র জন্যে দেয়া সুযোগ-সুবিধা - র যদি ২৫ শতাংশ ও পুলিশকে দিত সরকার তাহলেই পুলিশ সকলের কাছে গ্রহনযোগ্যতা পেত। তখন বাংলাদেশের কেউ সমস্যায় পড়লেই ৯৯৯ এ কল দিত।
আর যারা পুলিশ এর দুর্নীতি নিয়া কথা বলেন , তাদের জন্য সহজ সমীকরণ -
ঢাকার অভিজাত এলাকায় কী ভাবে সরকারী আমলা এবং রাজনীতিবিদরা বিলাস বহুল বাড়ী এবং গাড়ীর মালিক হন ! তাদের বিলাসী জীবন রকফেলার কেও হার মানায়ে দেয় ।
সমালোচক দের বলি ,
কী কঠিন ও বিপদ সঙ্কুল পরিবেশে পুলিশ কাজ করে । UNHYGIENIC BARRACK, কিছু কিছু ব্যারাক আছে ছাদ দিয়া পানি পড়ে, গাঁদা গাঁদি করে কোন মতে দিন পার করে একটা বড় হলরুম এর ভেতরে।
রান্না ঘরের অবষ্থা-টাও একই । ডিউটির কোন টাইম-টেবিল নাই । TA BILL এর নিশ্চয়তা নাই । লাশ বহন এর পর্যাপ্ত বাজেট নাই । লাশ কাটতে ডোম কে টাকা দিতে হয় । পুলিশের গাড়ীর জন্য পর্যাপ্ত তেল এর বাজেট নাই। হাওড়ে একবার ডিঊটিতে গেলে ২০০০/- থেকে ৩০০০/- ট্রলার ভাড়া দিতে হয় । ডি-কম্পোসড ডেড বডি নিজ হাতে নাড়তে হয় । ফ্যামিলি কোয়াটার নাই অফিসার-দের ছাড়া। রেশন পায় কিন্তু তাতেও কত শত সমস্যা। যে চাল দেয় তাতে যে ভাত হয় তা গলা দিয়ে নামে না।
ডিউটি করা কালীন এত লোক অন্য কোন ডিপার্টমেন্ট-এ হতাহত হয় কিনা আমার জানা নাই । আরও ১০০০ সমস্যা নিয়া পুলিশ প্রতিদিন কাজ করে যাচ্ছে ।
পুলিশ একটা HIGHLY DISCIPLINED , CONSTITUTIONAL ORGANIZATION. দেশের প্রচলিত আইন ছাড়াও নিজের জন্যে PRB & POLICE ACT আছে । এর মধ্যে পুলিশ কে চলতে হোয় ।
এতে সমস্ত বিষয় TO BE DONE/NOT TO BE DONE, SPECIFICALLY লিখা আছে । ইচ্ছা করলেই যা খুশী , করা যায় না । তাই আমি বলি CONSTRUCTIVE CRICISE করুন এবং অবশ্যই পুরো বিষয়টি জেনে করুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

