somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু এলোমেলো স্মৃতি ও হারানো শৈশব-১

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারপর-একদিন
আবার হলদে তৃণ
ভরে আছে মাঠে-
পাতায়, শুকনো ডাঁটে
ভাসিছে কুয়াশা
দিকে দিকে, চড়ুইয়ের ভাঙ্গা বাসা
শিশিরে গিয়েছে ভিজে-পথের উপর
পাখির ডিমের খোলা, ঠান্ডা কড়কড়
মাকড়ের ছেড়া জাল লতায় পাতায়
ফুটফুটে জোছনা রাতে পথ চেনা যায়;
হিম আকাশের গায় - ইঁদুর পেঁচারা
ঘুরে যায় মাঠে মাঠে,
ক্ষুদ খেয়ে ওদের পিপাসা আজও মেটে,
পঁচিশ বছর তবু গেছে কবে কেটে ।
-জীবনানন্দ দাস




সবার কাছেই শৈশব-কৈশোরের দিনগুলি সবচেয়ে মধুর হয় । শৈশবের সেই সোনালী দিনগুলিতে সবাই থাকে মুক্ত বিহঙ্গের মতো । এখন জীবন মানেই কাজের চাপ, দুশ্চিন্তা, মানসিক চাপ, বর্তমানের ভাবনা, ভবিষ্যত পরিকল্পনা, সর্বোপরি জীবন মানে প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ । পিছন দিকে তাকিয়ে মনে হয় শৈশবের একটি মাস যেন ছিল একটি দিনের মতো, কখন কেটে গেছে টেরই পেলাম না । কিন্তু এখন যেমন প্রতিটি দিনের আলাদা আলাদা করে হিসেব রাখতে হয়, এই বুঝি কোনো জরুরি কাজ হাতছাড়া হয়ে গেল, সর্বত্র শুধু টেনশন আর পেরেশান । সেই শৈশবের দিনগুলি ভাবতেই ভালো লাগে । আর সেইসব দিনের প্রায় বিস্মৃত অথবা কিঞ্চিত বিস্মৃত কিছু স্মৃতি নিয়ে আমার এই স্মৃতিচারণা ।




স্মৃতিচারণার আগে একটা কথা বলে নেওয়া মনে হয় ভালো হবে । আমার আসলে লেখালেখির তেমন কোনো যোগ্যতা নাই । ব্লগে অক্ষরজ্ঞান আছে কিন্তু কিন্তু লিখতে জানে না আমি সেই শ্রেনীর সদস্য । আমার লেখালেখির দৌড় সর্বোচ্চ দু-একটা মন্তব্য করার মাঝে সীমাবদ্ধ । তবুও আমার শৈশবের কিছু ঘটনা ব্লগের এই ডিজিটাল পৃষ্ঠায় লিপিবদ্ধ করার প্রয়াস কিংবা অপচেষ্টা । আপনাদের ভালো লাগলেও আমার ভালো লাগবে, ভালো না লাগলেও আমার স্মৃতি অন্যদের সাথে শেয়ার করতে পারলেই আমি কৃতার্থ ।

বাবার সরকারী চাকরির সুবাদে তাঁকে ২-৩ বছর পরপর নতুন জায়গায় বদলি হতে হতো । প্রথম প্রথম অনেক খারাপ লাগতো; পরিচিত জায়গা, পরিচিত লোকজন আর বন্ধুদের ফেলে নতুন জায়গায় যেতে মোটেও মন চাইতো না :(( এর কারণে আমার কতো প্রায়-সম্পূর্ণ কিংবা অসম্পূর্ণ প্রেম অসম্পূর্ণই রয়ে গেছে ;)

আমার শিশুকাল কেটেছে মাদারীপুরে । তখনকার স্মৃতি অনেক ঝাপসা । তাও কিছু কিছু মনে আছে আর বেশিরভাগই মায়ের মুখে শোনা । ছোটবেলা থেকেই আমি ছিলাম দুরন্ত আর ছটফটে স্বভাবের । ছোটবেলা থেকে শুধু পড়ালেখা আর দুষ্টুমির জন্য কতো যে মাইর খাইছি তার ইয়ত্তা নেই । ছোটবেলা থেকে নদী আমাকে প্রচন্ড রকম কাছে টানে । মাদারীপুরে নদী ছিল না । কিন্তু আমার দাদাবাড়িতে নদী ছিল । একবার দাদাবাড়ি গিয়ে মায়ের কাছে আবদার করলাম, "এবারে মাদারীপুর যাওয়ার সময় ব্যাগে করে একটু নদী নিয়ে যাব..:D"। সেই কথা শুনে সবার তখন সে কি হাসি । আমি তো তখন বুঝিনি এই কথায় হাসির কি থাকতে পারে ! শুধু ভেবেছিলাম বড়রা আমাদের ইচ্ছেগুলোকে ছেলেমানুষী(:P) ভাবে !

প্রথম যখন মাদারীপুর উঠলাম তখন আমাদের বাসার আশেপাশে আমার সমবয়সী কেউ ছিলনা । বড়রা কেউ খেলতে নিতো না, তাই সেই সময় আমার একমাত্র খেলার সঙ্গী ছিলেন আমার মা । মা বাসার টুকিটাকি জিনিস আমার সামনে দিয়ে দিত, সেটাই ছিল আমার দোকান । একটু পরপর রান্নার ফাঁকে ফাঁকে মা ৫ পয়সা - ১০ পয়সা দিয়ে আমার দোকান থেকে এটা-সেটা কিনে নিতো । এটাই ছিল আমার দোকান-দোকান খেলা ।

আমার যন্ত্রনায় বাসার টেলিভিশনের টেবিল দিন-দিন উঁচু করতে হতো । প্রতিদিন সন্ধ্যায় বাবা অফিস থেকে এসে আমাকে নিয়ে ঘুরতে যেতেন । আমাদের বাসা থেকে কিছুটা দুরে, আনুমানিক ৪-৫ মিনিটের পথ হবে সেখানে একটা ছোট একটা পানের দোকান ছিল । সেখান থেকে প্রায়ই বাবা আমাকে চকলেট কিনে দিতেন । সেই সুত্রে আমি ওই দোকানদারকে চিনতাম । একদিন দুপুরবেলা আমার দোকান(:)) থেকে আয় করা ১০ পয়সার একটা কয়েন নিয়ে ওই পানের দোকানে গেলাম চকলেট কিনতে । দোকানদারকে পয়সা দিয়ে বললাম চকলেট দেয়ার জন্য । উনি তো আমাকে একা দেখেই বুঝে ফেলেছে যে আমি নিশ্চয়ই বাসায় বলে আসিনি । উনি আমাকে বসিয়ে রেখে বললেন, "চকলেট তো শেষ হয়ে গেছে, একজনকে চকলেট আনতে পাঠিয়েছি । তুমি একটু বসো ।" এদিকে একটু বসতে বসতে তো প্রায় এক ঘন্টা পেরিয়ে গেছে । উনি চকলেটও দেয় না, আমাকে যেতেও দেয় না । বাসার লোকজন তো এদিক-সেদিক খোজাখুজি করতে করতে অবশেষে আমাকে ওই দোকানে আবিস্কার করলো ।

এরপর যখন আর একটু বড় হলাম তখন একটা নতুন বাসায় উঠলাম । সেখানে আমার সমবয়সী কয়েকজন বন্ধু ছিল । তাদের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ ছিল সুমন নামের একটি ছেলে । সুমন কথা বলতে পারত না, শুধু আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিত । ঘটনাক্রমে খেলতে গিয়ে আমি ২ বার সুমনের মাথা ফাটিয়েছিলাম । ঐসময় মায়ের কাছে প্রথম পড়াশুনার পাঠ নিলাম । প্রথম প্রথম "অ-তে অজগরটি আসছে তেড়ে, আ-তে আমটি আমি খাব পেড়ে" পড়তে ভালো লাগলেও, কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম পড়াশুনা জিনিষটা আর যাই হোক খুব ভালো কিছু অন্তত হতে পারেনা ।

আমাদের পাশের বাসায় তখন দুবোন থাকত লিজা আপু আর লাইজু আপু । তাদের সাথে খেলতে গিয়ে আমার একবার মাথা ফেটেছিল । তাদের একটা ভাই ছিল তার নামটা ঠিক মনে করতে পারছি না । ওই ছেলে ছিল কিছুটা বখাটে টাইপের, নেশা-টেশা করতো, আর তার মাকে প্রায়ই "শালার-পো-শালা" বলে গালি দিতো । আমিও কিছুদিনের মধ্যেই গালিটা শিখে ফেললাম । তখন আমার মা আমাকে নিরস্ত করলেন এই বলে, "এইটা বাসস্টান্ডে এক বড় মানুষের নাম । বড়দের নাম ধরে ডাকতে হয় না ।" তখন আমি বললাম, "ওই ভাইয়া তো ডাকতেছে ।" মা বললেন, "ও তো এখন বড় হয়ে গেছে তাই ডাকে ।" আমার ও তাই আর ওই নাম ধরে ডাকা হলো না ।



*পোস্ট বেশি বড় হয়ে যাচ্ছে । তাই আর বেশি কিছু লিখলাম না ।
**ভালো লাগলে চলবে ।
***অনিচ্ছাকৃত বানান ভুল ও লেখনীর ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী ।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখে ঠোঁটে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪২


এই সমগ্র বাংলাদেশে- এখন
ইরি ধানে ধানে সবুজ ছুঁয়ে গেছে;
মাঠে মাঠে পাখিদের নব আনন্দে
হেসে ওঠছে লাল সবুজের প্রাণ;
ফসল পাকবে সমগ্র মাঠে মাঠে
সুখে সমৃদ্ধি হবে জীবন সংসারে
কৃষকের প্রত্যায়শা ভরে তুলবে
গোলা ভরা ধান... ...বাকিটুকু পড়ুন

গাঁজা বৃতান্ত

লিখেছেন মুনতাসির, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪

গাজা নিয়ে আমাদের মধ্যে বিশেষ অনুভূতির নাম হলো—এরা গাজাখোর। ব্যাপারটা এমন যেন বিশেষ কোনো শ্রেণি। না, আমি গাজা নিয়ে প্রচারণা চালাচ্ছি না। কিন্তু গাজা নিয়ে আমাদের দেশে যেভাবে আলোচনা, জেল-জরিমানা... ...বাকিটুকু পড়ুন

জিয়া ও খালেদাকে নিয়ে বিষোদগার করা চুপ্পু হঠাৎ কেন তারেকের প্রশংসায় গদগদ, তারেকে মুগ্ধ!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


২৩ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠে “চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি” পরে ২৪ ফেব্র্রুয়ারি “রাষ্ট্রপতির আরো বিস্ফোরক তথ্য” শিরোনামে সাক্ষাৎকার প্রকাশিত হয়। এখানেও তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারের ভূয়সী... ...বাকিটুকু পড়ুন

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

লিখেছেন নতুন নকিব, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৪

রমযানে ২৪ ঘণ্টার আদর্শ রুটিন

ছবি সংগৃহিত

রমযান মুমিনের জীবনের সবচেয়ে বরকতময় মাস। এ মাসে আল্লাহ তায়ালা সিয়ামকে ফরয করেছেন এবং কুরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন:

شَهۡرُ رَمَضَانَ ٱلَّذِيٓ... ...বাকিটুকু পড়ুন

ইউনুসনামা-২

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫২



ইউনুস সরকার তাঁর আমলে যে ডিভাইড এন্ড রুলের নীতি গ্রহণ করেছিল, এর প্রভাব রাজনৈতিক অঙ্গনে যে ভয়া*বহভাবে পড়েছিল, এর চেয়ে কম ভয়া*বহ প্রভাব পড়েনি আমাদের সামাজিক অঙ্গনে। সামাজিক ও... ...বাকিটুকু পড়ুন

×