মাহবুব মাতিন আর নেই। চলে গিয়েছেন অনেক দূরে . . . তিনি এখন কোথায় আছে তা আমরা কেউই জানিনা!
তার ব্লগটা তাকে ছাড়াই পড়ে থাকবে বছরের পর বছর, যুগের পর যুগ. . . আমরা হয়তো মাঝেমাঝেই তার ব্লগ দেখবো, কিন্তু তিনি কি কখনো দেখতে আসবেন এইমাত্র কে তার ব্লগটি ভিজিট করে গেলো!!??
মাহবুব মাতিন তার ব্লগে মাত্র তিনটি পোষ্ট দিয়েছিলেন তিনি. . .
শেষ পোষ্টটি সরাসরি এখানে তুলে দিলামঃ
-----------------------------------------------------------------
অনেক দিন পর ! ! !
অনেক দিন পর এলাম.....
মানে একটা কিছু লিখলাম .... সামহোয়্যার ইন ব্লগে....
মাঝে মাঝেই ইচ্ছা হয় ....
লিখি, কিছু একটা লিখি....
লেখা আর হয় না....
হাতটা বোধয় মরেই যাচ্ছে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
অবশ্য ক্রমেই তো সব কিছু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে...
যায়....
এই যে এখন গলা বসে গ্যাছে...
কথা বলতে পারছি না...
তিন চারদিন এরকম থাকবে....
তারপর হয়তো ঠিক হবে..
আবার গলার ওপর অত্যাচার হবে..
গলাবাজি হবে....
তারপর একদিন ঠিক...ঠিক-ই..... ! ! ! ! ! ! !
---------------------------------------------------------------
---------------------------------------------------------------
"অবশ্য ক্রমেই তো সব কিছু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে...
যায়...."
সবকিছুকে ছাপিয়ে মাহবুব মাতিন ই মৃত্যুকে সঙ্গী করে নিলেন!! তিনি ভালোবাসতেন এই দেশকে, ভালোবাসতেন নিজেকে {সবাই নিজেকে ভালোবাসলেও তার বলে যায়না!!} আর ভালোবাসতেন তার প্রিয় সন্তানকে। অনেক বেশীই ভালোবাসতেন।
"আর ভালোবাসি মৌনপ্রিয়কে,
আমার সন্তান,
আমার অস্তিত্ব,
আমার সমস্ত সত্ত্বা জুড়ে
আছে এই দুষ্টপ্রিয়টা" --- মাহবুব মতিন
---------------------------------------------------------------
---------------------------------------------------------------
আমি জানিনা কিভাবে শোক প্রকাশ করতে হয়! আমার এই ছোট্ট জীবনে আমার জীবন থেকে চলে গিয়েছিলো আমার দাদা-দাদী, বড়ো মা, নানা, আর এক বড়ো মা। আমার বড়ো মা আমাকে খুবই আদর করতেন। মৃত্যুর পূর্বে কয়েক মাস তিনি বিছানায় শুয়ে ছিলেন। তারপর তার হঠাৎ চলে যাওয়াটাও যেনো নির্ধারিত ছিলো. . . ১৯৯৮ সাল। আমি বুঝতে পারলেও শোক প্রকাশ করতে পারিনি!! আমি শোক প্রকাশ করতে পারিনি। কয়েকমাস আগে আমার নানা মারা গিয়েছিলো। আমার নানু আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলো। মাঝে মাঝে চোখটা আমার ঝলসে উঠলেও কেনো যেনো কাঁদতে পারিনি! আমি নানুকে বলতেও পারিনি, "নানু, কেঁদোনা" আমার বলতে ইচ্ছে হচ্ছিল "কাঁদো নানু, আরও বেশী করে কাঁদো...... আজ না কাঁদলে আর কবে কাঁদবে বলো!!
-------------------------------------------------------------
আমার এই ছোট্ট লেখাটায় জানিনা ব্লগার মাহবুব মাতিন এর মৃত্যুর শোক প্রকাশ করা হবে কিনা!! কিভাবে শোক প্রকাশ করতে হয় তা আমার জানা নেই...!
সবাই মাহবুব মাতিন এর জন্য দোয় করবেন..
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



