somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

B-) B-) বড় বিলাই আপুর বাসায় একদিন ....এবং :| :|

২০ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এতদুর আসতে হবে আগে জানলে আসার আগে দু বার চিন্তা করে নিতাম নিশ্চয়ই, তার উপরে ওর বাসায় প্রথম যাচ্ছি ...কিন্তু জঙ্গলের মাঝের এভাবে ধুলোবালি মাখা অতিথি দেখার পরে সে কি যে বলবে, কি করবে কে জানে ... আপনারা ভাবছেন কার কথা বলছি ? ... দাড়ান বলছি, সে আর কেউ না আমাদের সবার পরিচিত বড় বিলাই আপি ....

আপি টা অনেক দিন থেকেই বাসায় দাওয়াত দিয়ে কান ঝালাপালা করে দিচ্ছিলো যাওয়ার জন্য, কিন্তু ইজি কাজে বিজি থাকার কারনে ওর বাসায় সময় বের করাই মুষ্কিল হয়ে পড়েছিল ... শেষ পর্যন্ত যখন ফাইনাল পরীক্ষার ২ সপ্তাহ খানেক বাকী তখনই মনে হল এইটা সবচেয়ে উত্তম সময় ওর বাসায় বেড়াতে যাওয়ার ... যেই ভাবা সেই কাজ, পড়া বাদ দিয়ে সোজা রওনা হলাম ওর বাসার উদ্দেশ্যে ... ওর বাসায় আবার মুড়ির টিনে ছাড়া যাওয়া যায় না, চিড়ার টিন বা তেলের টিন হলে চলবে না ... মুড়িট টিনেই যেতে হবে ... এই প্রগৈতিহাসিক জিনিস এবার আমি কৈ পাই, তাইলে কি ওর বাসায় যাওয়া ক্যান্সেল করতে হবে নাকি ? ... মনে মনে দৃড় প্রতিজ্ঞা নিলাম ভাঙবো কিন্তু মচকাবো না ... যেমনেই হোক ওর বাসায় যেতেই হবে আমাকে, অতঃপর জিঞ্জিরা জাদুঘর থেকে শেষ মুড়ির টিনটা নেয়ার ব্যাবস্হা করে ওটাতে চেপে চললাম বিলাইপুর বাড়ি দিকে ... অতঃপর সাত বালির সমুদ্র আর তের কালাপানির নদী পার হয়ে ওর বাসার সামনে এসে দু হাতে ধুমধাম বাড়ি দিয়ে মাথা আর জিন্সের প্যান্ট থেকে মন খানেক ধুলো ফেলে ঘন্টা বাজালাম .... ডিং ডং

ভেতর থেকে আওয়াজ এলো >>> কে রে ?
আমি জবাব দিলাম ---- আমি অন্তু
>>> কোন অন্তু ?
--- দরজা খুলেই দেখ কোন অন্তু
>>> দরজা জ্যাম লেগে গেছে , আজকের আর খুলবে না ,কালকে আসেন
--- আজকে খুলবে না মানে কি ... খুলবা নাকি দরজা ভাঙ্গবো আমি ?
>>> আপনি ০১৭৫*****২ নং চিনেন ? এই এলাকার ওসি কইলাম আমার ছোট বোনের বড় দুলাভাই, এইটা তার নম্বর, দিমুনি একটা কল? নাকি মানে মানে ভাগবেন এখন ?
--- ধুর আপি, এমন করো ক্যান এতদুর থেকে আইসি, কোথায় দরজা খুলে ভাইটারে ঢুকতে দিবা না, কাহানী শুরু করসো
>>> আরে অন্তু তুই ? আগে বলবি না ?
--- আগেই তো বলেছি এইটা আমি, নাম কি ভুল শুনেছ নাকি ? এখনো দরজা খুলো না ক্যান ?
>>> আচ্ছা পরে করিস ঝগড়া, এখন দরজার একটা ঠেলা দে, খুলে যাবে ...

ঠেলার ও দরকার হলো না, হালকা ধাক্কায় দরজা খুলে যেতেই দেখি লাঠি হাতে রনরঙ্গিনীরুপে বিলাইপু দাড়িয়ে আছে ...তাই দেখে জিজ্ঞেস করলাম ...

--- কি হইসে, এমন করে দাড়ায়ে আছো ক্যান, আর দরজা খোলাই তো ছিল তো কইলানা ক্যান ?
>>> (:#> কইরা আপি কয় ) দরজার ছিটকিনি টা নষ্ট, তাই একটু ভঙ নিলাম তোর লগে, এমনটা না করলে চোর ডাকাত আইসা তো সব কিয়া যাইব বুঝোস না ?

--- হইসে হইসে অনেক বুদ্ধি তোমার, এইবার একটু শরবত দিবা? ভীষন তেষ্টা পেয়েছে
>>> এই এক্ষুনি নিয়ে আসছি, কিন্তু তুই ফাইনাল পরীক্ষার আগে আসলি ক্যান ? পড়াশুনা শেষ নাকি ?
--- আরে নাহ আপি, পড়ায় ফাকি দেয়ার এর চেয়ে ভাল কোন উপায় পাইলাম না , এ জন্য আর কি ...
>>> দাড়া একটু শান্ত হয়ে বস, এর পরে তোর খবর করতেছি আমি ...
--- দেখা যাবে ...

একটু পরে দু গ্লাস লেবুর সরবত হাতে আপি ঘরে ঢুকে একটা গ্লাস আমাকে আরেকটা নিজে নিলো ... ফ্রিজ থেকে কয়েকটা আইস কিউব এনে গ্লাসে ফেলে দিতেই মনটা ভরে গেল ঠান্ডায় ... কিন্তু শরবত মুখে দিতেই কেমন জানি মিষ্টি কম লেবু বেশী লাগছিল ... বললাম

--- এই জঙ্গলে চিনি দাম কি অনেক বেশী নাকি ?
>>> ক্যান ? কম হইসে নাকি ?
--- না মানে শরবতের নমুনা দেইখা এরকমই মনে হইলো
>>> তাই বলে তুই আমারে এমনে বলবি ?
--- তাইলে চিনি নিয়ে আসো আরেকটু
>>> কিচেনে আছে নিয়ে নে নিজে নিজে ... কিন্তু শোন ...
--- অল্প নিতে বলবা তো ? ঠিকাছে অল্পই নিবো
>>> না, অল্প না , অন্য কিছু বলতে চাইছিলাম, শুনবিনা যখন তখন যা, নে গিয়ে নিজে নিজে

বিলাইপু আমারে কি অল্প নিতে কইতে চাইছিল নাকি চিন্তা করতে করতে দেখি সামনেই খোলা পড়ে আছে চিনি লেখা বড় একটা কৌটা ... মনে মনে বললাম, আমার লগে কিপ্টামী ,দাড়াও আজকে গ্লাস ভরে চিনি খাব ... যেমন বলা তেমন কাজ, টেবিল চামচে গোটা পাচ ছয় বার চিনি শরবতের মধ্যে ফেলে ৩২ দন্ত বিকশিত করে নাড়তে নাড়তে হাজির হলাম আপুর সামনে ... দেখি সেও মুচকি মুচকি হাসতেছে , কইলাম
--- কি হইসে ?
>>> (খিক খিক করে হেসে) নে এইবার মনের আনন্দে খা

ওরে খিক খিক হাসি দেখে এক নিঃশ্বাসে ঢকঢক করে হাফ গ্লাস শরবত শেস করতে করতে মনে হইলো আমি কোন শরবত না বরং বঙ্গোপসাগরের মধ্যে মুখ ডুবায়ে পানি খাচ্ছি ... লবনের ঠেলায় আমার তখন জান যায় যায় অবস্হা আর ঐ দিকে আপি টা হেসে গড়াগড়ি ... বললো
>>> তোরে ঐটাই বলতে যাচ্ছিলাম যে, আমি কালকে চিনি লেখা কৌটায় ভুল করে লবন রেখে দিসিলাম, চিনি আছে খোলা একটা প্যাকেটের মধ্যে ... খিক খিক খিক

তক্ষুনি আমার আকাশ বাতাস কাপায়ে ঝনঝন শব্দে কানে তালা লেগে যাওয়ার মত অবস্হা, কোন রকমে চোখ খুলতেই দেখি সেল ফোনে সকাল ৮ টার এ্যালার্ম বাজছে ... ক্রীং ক্রীং ক্রীং




৪৮টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

লিখেছেন নতুন নকিব, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

আইসিজের রায়ে গণহত্যার দায় মিয়ানমারের, এবার রোহিঙ্গাদের ঘরে ফেরার পালা

ছবি সংগৃহিত এবং এআই দ্বারা সংশোধিত।

কিছু খবর আছে, যা লিখতে গিয়ে কলম থেমে যায়। বুকের ভেতর কী যেন ভেঙে পড়ে,... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন অর্ক, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১০



জননেত্রী শেখ হাসিনা সড়কপথে দেশে ফিরলে ইচ্ছা আছে তাঁকে রিসিভ করতে সেখানে যাবার। রাষ্ট্র, প্রশাসন বাধা না দিলে এটা নিঃসন্দেহে বিশ্বে ইতিহাস সৃষ্টি করা একটি ইভেন্ট হতে যাচ্ছে। যে সুবিশাল... ...বাকিটুকু পড়ুন

সমস্যার অতলান্তিক সাগরে হাবুডুবু

লিখেছেন মেহবুবা, ২৫ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৫


সমস্যা আক্রান্ত জীবন। রান্নার গ্যাস সমস্যা, রাস্তায় যানজট সমস্যা, রাখলে টাকা ব্যাংকে সমস্যা, রাতে ঘুমের সমস্যা শব্দ দুষনে -- আর কত বলি! এলাম সামহোয়্যারইন এ জিড়িয়ে নিতে... ...বাকিটুকু পড়ুন

×