somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এতিম শহর বগুড়া, অবিভাবকশূন্য বললে একটু ভাল শোনায়...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের মাঠে বা সাংগাঠনিক মঞ্চেই শুধু মনে হয় বগুড়ায় জন প্রতিনিধি আছে। কারন মাইকটা তাদের হস্তগত থাকে। অন্যথায় মনে হয় এতিম একটা শহর।

ডিসির/এসপির বাংলো + পৌর মেয়রের বাসার এলাকা + জলেশ্বরীতলা ছাড়া পুরো শহরটাই আবর্জনার ভাগার, রাস্তাঘাট গর্তে ভরা, এমনকি ১০ মিনিটের বৃষ্টিতে কোথায় ড্রেন কোথায় রাস্তা বোঝা মুশকিল। সব তলিয়ে যায়। ৯০% ড্রেন ময়লায় ঠাসা। পরিষ্কার করে নাম মাত্র, তাও খুব রেয়ার। ৫ফুট গভীর ড্রেন কাদায় ঠাসা। ওপর থেকে পলিথিন কিছু তুলে কাজ খতম।

কনজারভেন্সী অফিসার সারা বছর কি করে আমি বুঝিনা। ইঞ্জিনিয়াররা কোন ব্রান্ডের সরিষার তেল ব্যবহার করে জানলে খুব ভাল হত। ডাক্তার বলছে আমার অন্তত ৬ ঘন্টা ঘুমান দরকার। আমিও সে তেল নাকে মাখতে চাই।

শুনেছি এখন কোন স্থাপনার নকশা পাশ হয়না ১০ হাজারের নিচে। এলাকাবাসীর আবেদনেও কোন পরিচ্ছন্ন অভিজানের কাজ হয় না যদি না ওয়ার্ড কমিশানের ফায়দা থাকে।

কিছুদিন আগে তুফান মিডিয়ার দৃষ্টি কেরেছিল। সেটা থেমে গেছে। এখনও শহরে ব্যাটারী রিক্সা, অটো রিক্সা, নাম্বার ছাড়া সিএনজি চলে। সাতমাথা, চামাড়া পট্টি, বাদুড়তলা, নামাজগড়, সবুজবাগ সহ ৭০% এলাকা পানিতে ডুবে থাকে। সুয়ারেজের পানি আর বৃষ্টির পানির মাখামাখিতে ভয়ঙ্কর অবস্থা।

ভোট নেবার সময় কত আকুতি মিনতি, ভোট মারার সময় কত সিস্টেম, কিন্তু ভোট হয়ে গেলে যে লাউ সেই কদু। নদী ভরাট, ভিআইপি দের দূষণ কে পাত্তা না দেয়া, মাদকের ছড়াছড়ি, রাস্তা ঘাট সংস্কার না করা... আর কত লেখা যায়?

আমি বুঝিনা, কেন পৌর মেয়র লোক সঙ্কটের অজুহাত টানেন ? যেখানে যত ঘনবসতি যেখানে যত ভোটার সে অনুপাতে পৌরসভাকে সাবলম্বী হতে হবে। ট্যাক্স উঠছে সেটা তো পকেটে ঢুকানোর জন্যে না, জনগনের সেবায় ব্যয় করার জন্যে।

উন্নয়নে বরাদ্দকৃত টাকা কেন ফেরত যাবে? নিজ শহরের দীর্ঘমেয়োদী পরিকল্পনা কেন থাকবে না, থাকলেও তা কেন বাস্তবায়ন হবে না? জবাব দিহিতা নেই কেন?

মিডিয়া কই? মিডিয়া চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় না কেন? নাকি তাদেরও ঘুষ দরকার ? আফসোস, ১৫ বছর আগের বগুড়ার তুলনায় আজকের বগুড়া সত্যিই হাড়গিলা হয়ে গেছে... এতিম বা তারওচেয়েও নিচু স্তরের...
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×