somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অপলক
আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

সেন্টমার্টিন এ যারা যাননি হয়ত আর সুযোগ পাবেন না ভ্রমনের

১৬ ই জুন, ২০২৩ সকাল ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। দেশের ভেতরে এক স্বর্গীয় সুন্দর দ্বীপ। পৃথিবীর সর্ব বৃহৎ কোরাল দ্বীপ। যে কেউ দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ২ ঘন্টায় হেটে যেতে পারে।

সৌভাগ্য ক্রমে ৪ বার যাবার সময় হয়েছে এখন পর্যন্ত। ১৯৯৩(ট্রলারে, আব্বার সাথে), ২০০১ (ট্রলারে, পুরো পরিবারের সাথে), ২০০৮(শিপে বন্ধুদের সাথে), ২০১৭ সালে (আরও বড় শিপে, পরিবারের সাথে)।

এ্যাডভেন্চার ছিল প্রথম দুবার যখন ট্রলারে গিয়েছি। জীবন নিয়ে ফিরতে পারব কিনা সন্দেহ ছিল। তখন অসাধারণ সুন্দর ছিল সেন্টসার্টিন। এখন থাকার ব্যবস্থা ভাল, কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্যটুকু বহু অংশে কমে গেছে। আমরা এর জন্যে দায়ী।

যাই হোক, আমরা সাধারন মানুষ। হয়ত, খুব শীঘ্রই এই দ্বীপটি ভ্রমনের সুযোগ হারাতে যাচ্ছি। কেননা এবার দ্বীপটির উপর কুদৃষ্টি পড়েছে খুব গভীর ভাবে।

যাদের হাতে দেশের শাষন ক্ষমতা, তারা যদি লোভে না পড়েন, রাজনৈতিক যাতাকলে না পড়েন, আন্তর্জাতিক কূটনৈতিক চাপে না পড়েন, দেশকে সত্যিকার অর্থে ভালবাসেন, বা দূরদর্শী হন, তাহলে ভ্রমনের সুযোগ সাধারন মানুষ হয়ত আরও কয়েক বছর পাবে। আপনি কি মনে করেন, কোন শাসক দলের এর সব কয়টা ছিল?

হয়ত ভাবছেন কেন বলছি। বহু আগে থেকেই সেন্টমার্টিন পাবার জন্যে হা করে ছিল বহু পরাক্রমশালী দেশ। এর প্রধান কারন হল ভৌগলিক অবস্থান। কাছাকাছি দেশগুলোকে আক্রমনের জন্যে এবং ঘাটি গাড়ার জন্যে অনন্য জায়গা। তারওপর আমরা দুর্বল নীতিগত ভাবে, চারিত্রকভাবে, দেশ চালনায় এবং অর্থনৈতিক ভাবে। জানেন তো, গরীবের বউ সবার ভাবী। না চাইলেও সবাই ভাবীর হাতের মোয়া থেতে চায়।



তালিকায় প্রথম ছিল "C" অক্ষরের একটি দেশ, যারা এখন কোকো আইল্যান্ডে সামরিক ঘাটি স্থাপনের সুযোগ পেয়েছে, যেটা কিনা সেন্টমার্টিনের কাছাকাছি। দুধের স্বাদ ঘোলে মেটাতে পেরেছে আপাতত। কিন্তু নতুন করে থাবা দিয়েছে "U" আক্ষরের একটি দেশ, যে কিনা সারা বিশ্বে অশান্তি সৃষ্টিতে পারদর্শী। যুদ্ধ যাদের ব্যবসা। এবার বোধায় শেষ রক্ষা আর হলো না। হায়েনার থাবায় দ্বীপে ভ্রমন চিরতরে শেষ। দেশ দুটির নাম পুরোপুরি লিখলে এখানে ব্যান্ড খাবো। হয়ত উসকানি মুলোক পোস্ট হিসেবে সরিয়েও দিতে পারে।

আপনারা শিক্ষিত - জ্ঞানী, তাই বুঝে নিবেন। তাছাড়া হয়ত ভাবছেন, কোথায় পেলাম এই খবর? বিভিন্ন অনলাইন নিউজে এমন খবর সার্চ দিলেই পাবেন।

অচিরেই ভ্রমন নিষেধাজ্ঞা আসতে পারে সর্বসাধারনের জন্যে। টেকনিক্যালি শুরুতে হয়ত, স্বস্তার জাহাজ বন্ধ করবে, তারপর অল্প সংখ্যাক ব্যয়বহুল জাহাজ চলবে, তারপর হয়ত বলবে ওয়ার্ল্ড হেরিটেজ-পরিবেশ বিপর্যয়, ইত্যাদি বলে পুরোপুরি বন্ধ। তারপর স্থানীয়দের অন্য দ্বীপে ঘর বাড়ি দেবে সরকার, বাকিটা ইতিহাস।

হারানো দিনের ছবি বের করে নাতি পুতি কে বলবেন... এটা সেন্টমার্টিন ছিল...

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২৩ সকাল ৭:৪৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শৈশব থেকে খেলতে খেলতে শিশুকে ইংরেজি শিক্ষা দিন। ২ বছর বয়স থেকে কীভাবে আপনার শিশুকে খেলাধুলা, আনন্দ এবং দৈনন্দিন জীবনের মাধ্যমে ইংরেজি শেখাবেন?

লিখেছেন rezaul827, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

অনেক অভিভাবকের ধারণা, ইংরেজিতে সাবলীল হতে হলে ছোটবেলা থেকেই কোচিং, টিউটর বা ব্যয়বহুল স্কুল প্রয়োজন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ভিন্ন কথা বলে। আমি আমার সন্তানকে খেলার ছলে, স্বাভাবিক পরিবেশে এবং পরিবারের... ...বাকিটুকু পড়ুন

=আল্লাহ মহান=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে জুন, ২০২৬ রাত ১২:২২



একবার চিন্তায় ডুবাও মন?
ভেবে দেখো আরো একবার
আল্লাহ কত মহান, কত যে তাঁর দয়া;
ভুমিকম্প হলো প্রকট
তবুও বেঁচে আছি এ যাত্রায়
শোকর গুজার করেছো কী তাঁর?

ভাবনায় একবার আনো,
আল্লাহর দেয়া গজব-কত ভয়ঙ্কর
তবুও কী ভয়... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×