ঠিক জানি না সামুর দেখভাল কারা করছেন বা কোন নিক নামে ওনারা লেখা লেখি করেন। মাঝে মাঝে তাদের উপস্থিতি বোঝা যায়, মডারেশন একটিভিটি দেখে। যেমন, কারও মডারেমন স্ট্যাটাস আপডেট হয়, কেউ ব্যান্ড খায় বা মন্তব্য সরিয়ে ফেলা হয়। অথবা নির্বাচিত পোষ্ট সিলেক্ট করেন তারা।

গত ১ মাসে বহু সুন্দর নান্দনিক ব্লগ পোস্ট হয়েছে সামুতে। কিন্তু একটাও নির্বাচিত তালিকায় আসেনি। অথচ তার আগে কখনও কখনও সামান্য ছবি ব্লগও সেই তালিকায় যেত। একদিনে ২-৩টি পোস্ট সিলেক্ট হয়েছে গত ১৫ বছরে এমনও দেখেছি।
কিন্তু ০৯ নভেম্বর ২০২৫ এর পর আর কোন সাড়াশব্দ পাচ্ছি না। কারন টা কি? ওনারা কি চুক্তি ভিত্তিক চাকরী করেন? নাকি সবাই একসাথে পিকনিকে গেছেন? কেউ জানলে আমার এই আগ্রহের পিপাসা মিটাবেন আশাকরি।
অগ্রিম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


