জীবন পড়ে গেছে ট্যাবলেট পিসিতে বাঁধা
নগর জীবনে কোথায় খুঁজব কাদা।
বসন্তের ফুল রেডিয়ামে পুরে যায়
মরে যায় অতিথি পাখির দল,
তুমি আমি আর লিখি নাতো চিঠি
করি ফেসবুক টুইটারে ছল।
বাতায়ন খুলে সূর্য তো নয়
দেখি ইট পাথরের বাসা,
হৃদয়ের টান আর নাইতো বন্ধু
মরে ভূত হয়ে গেছে ভালবাসা ।

সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




