somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অভ্র তুষার
মনটা নাকি একদমই কথা শুনতে চায় না,তবে নিজে প্রচুর কথা বলতে চায়।আর সেসব কথাই রক্ত হয়ে বের হত আগে কলম ফুঁড়ে।এখন নাহয় আঙুলের ডগার কুচকাওয়াজে কীবোর্ডে উঠুক মনের ধূলিঝড়,ক্ষতি কী?nnলেখালেখিটা তাই এখন একটা ভাইরাসের মতন হয়ে গেছে।সরল মানুষের মতন তাই মনের কথা শুনি

রহস্য গল্পঃঅগস্ত্য যাত্রী

৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



"সকাল তখন ৮.৩৫,আমি ভার্সিটি বাসে রয়েলের মোড়ে।প্রতি দিন এই সময়টা আমি উপভোগ করার চেষ্টা করি। ৩০মিনিট এর জার্নিটাকে মনের আপেক্ষিকতা দিয়ে টেনে লম্বা করে লঙ জার্নির স্বাদ নেয়ার চেষ্টা করি যেন। জানালা দিয়ে বাইরে দেখতে দেখতেই হঠাৎ অসঙ্গতিটা চোখে পড়ল। হোটেল রয়েল,এরপর আরেকটা হোটেল-নামটা ঠিক পড়া যাচ্ছেনা...লেটারগুলো খুলে পড়ে গেছে যেন আগেই। একটু সামনে এগোতেই দেখলাম কোয়ার্টারগুলোকে সব যেন পরিত্যাক্ত মনে হচ্ছে।অদ্ভুত ব্যাপারটা তখনই খেয়াল করলাম। আমি আকাশে প্রচণ্ড মেঘ করতে জীবনে বহুবার দেখেছি, কিন্তু এমন হলুদাভ ঘোলাটে কুয়াশা আর মেঘ আমি জীবনে কখনো দেখিনি। দেখে মনে হচ্ছে যে এই পৃথিবী যেন কখনো সূর্যের মুখ দেখেনি। কোনো বিশেষ গ্যাসে যেন আজন্মের আলো-আঁধারী তৈরি করেছে পৃথিবী তে। ময়লাপোতা মোড়ের সামনের লাল বাড়িটার রঙ বিবর্ণ হয়ে যেন কালের সাক্ষী দিচ্ছে। আমি কিংকর্তব্যবিমূঢ় এর মতন নিজের দিকে তাকালাম!! আমার হাতের আঙটির মুক্তোটা তখনো মরা মাছের চোখের মতন আমার দিকে চোখ তুলে তাকিয়ে আছে।আমার রিস্ট ব্যান্ডটা বলছে আমি এখনো আমার বন্ধুদের ভালবাসি। কিন্তু আমার কোলের উপর চোখ পড়তেই এড্রেনালিন এর শীতল স্রোত যেন মৃদু বয়ে গেল আমার শিরদাঁড়া বেয়ে। ভার্সিটি ব্যাগের জায়াগায় সেখানে শুয়ে আছে সাপের মত ঠাণ্ডা একটা টাটকা মেশিনগান!!! আমার শোরগোল শুনে কোত্থেকে যেন শক্ত চোয়ালের এক পেশিবহুল লোক এসে রাগী রাগী গলায় অজানা এক্সেন্টে যা বলল আমায়, তা হল...ফর্মার জিরোপয়েন্ট নাকি এখন ফন্টেয়ারে পরিণত হয়েছে আর আমি যদি এখনই দিবাস্বপ্ন দেখা বন্ধ না করি তাহলে আমাকে ডেথ পেনাল্টি দেয়া হবে। আমি হতবাকের মতন চেয়ে রইলাম কিছুক্ষণ আগ্নেয়াস্ত্রটার দিকে,তারপর চোখবুঁজে একটা চিৎকার দিয়ে ওটাকে তুলে নিলাম দু'হাতে।
.
পাশ থেকে কে যেন মৃদু ধাক্কা দিচ্ছে আমায়। অনবরত বলে চলেছে,"ভাইয়া,নামবেন না? ৯টায় ক্লাস আছে আমার।"
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আররিজস বা ত্রুটি বিশিষ্ট মুসলিম দল পথভ্রষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৫



সূরাঃ ১০ ইউনুস, ১০০ নং আয়াতের অনুবাদ-
১০০। আল্লাহর অনুমতি ব্যতীত ঈমান আনা কারো সাধ্য নহে এবং যারা বুঝে না আল্লাহ তাদেরকে আররিজস (ত্রুটি/কলংক) যুক্ত করেন।

* তিহাত্তর দলে বিভক্ত... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

×