শিক্ষক-শিক্ষিকা আমাদের বাবা-মায়ের মতন। বাবা-মা যেমন সন্তানদের ভালবাসা, স্নেহ, মমতা দিয়ে বড় করেন, ঠিক তেমনি আমাদের শিক্ষকেরা তাঁদের শিক্ষার আলো দিয়ে আমাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করে যান। স্নেহ, মমতা, ভালবাসা তো বটেই। তাঁদের শিক্ষার আলো যেমনি আমাদের সামনের পথ চলাকে আরও সুদৃঢ় করে, তেমনি তাদের স্নেহ, মমতা, ভালবাসা আমাদের মতন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। এমনকি শিক্ষার্থীদের জন্য একজন শিক্ষক তাঁর অমূল্য জীবনও উৎসর্গ করতে পারেন। এমনি দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও রসায়ন বিজ্ঞান বিভাগের প্রাণপ্রিয় শিক্ষক ড. শামসুজ্জোহা। ১৯৬৯ সালের ১৮ ই ফেব্র“য়ারী গণঅভ্যুত্থাণে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য প্রাণ দিয়েছিলেন তিনি। ঐদিন পাকিস্থান হানাদার বাহিনীর ক্যাপ্টেনের হাতে নির্মমভাবে পাশবিক হত্যার শীকার হন। রাজশাহী বিশ্ববিদ্যালয় মেইন গেটের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলির জন্য নির্দেশ এলে ড. জোহা প্রক্টর হিসাবে তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেন। ছাত্ররা পিছু হটতে না চাইলে এক পর্যায়ে পাক হানাদার বাহিনীর ক্যাপ্টেন ছাত্রদের দিকে গুলি করার জন্য নির্দেশ দেন। কিন্তু ড. জোহা এর প্রতিবাদ করে বলেন,“ কোন ছাত্রের গায়ে গুলি লাগার আগে যেন আমার গায়ে গুলি লাগে”। কিন্তু কোন কিছুই কর্ণপাত না করে পাক হানাদার বাহিনীর ক্যাপ্টেন ড. জোহার উদ্দেশ্যে গুলি করে। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। সেদিন শুধু ড. জোহার গায়েই গুলি লাগে নি বরং সারা বিশ্বের শিক্ষক জাতি তথা বুদ্ধিজীবীর উপর আঘাত হানা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনা আছে বলে আমার জানা নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিবছর ১৮ ই ফেব্র“য়ারীকে ড. জোহা দিবস (রা.বি শিক্ষক দিবস) হিসাবে পালন করে। আমার প্রশ্ন হচ্ছে, শুধু রজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন আলাদা মর্যাদায় দিবসটি পালন হয়? আমাদের দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তথা গোটা জাতি কেন এই দিবসটি পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে? এ দিবসটি জাতির সামনে সঠিকভাবে উপস্থাপন করার জন্য অবিলম্বে ১৮ ই ফেব্র“য়ারীকে “জাতীয় শিক্ষক দিবস” হিসেবে ঘোষণা প্রদান এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্য বইয়ে ড. জোহার মহান আত্মত্যাগের ঘটনা তুলে ধরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।