এনাক্ষী ও দাড় কাক এর দিনলিপি
১৩ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমাকে মনে না করে দিন কাটানো দারুন মুশকিল দেখি। সমুদ্রের বিশাল জলরাশি, পাহাড়ের বাড়ন্ত যৌবন কিছুই তোমাকে ভুলাতে পারে নি। সাগর এর সাথে আমার যেই সম্পর্ক তা মধুর। সাগর হয়তো শুধু দাতা বলে। তুমিও তাই। নিজের মাঝে একটা সাগর যার বিশালতা আমাকে ভীত করে।তোমার উপর অনর্থক রাগ দেখিয়েছি । হয়তো আমি তোমার কাছে অনর্থক। তাতে কী বা যায় আসে? তুমি তো আমার কাছে দারুন অর্থবহ। তোমার স্বাভাবিক নড়াছড়াও। তাই হয়তো ভেবেছি তুমিও বুঝ আমি কী চাই না। এতো শুধু আমার ধারণা। তুমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, যার নিজস্ব সব ধ্যান ধারণা আছে। অন্যকে পড়ে ফেলতে পারলে তো তুমি প্রিয়তমা না হয়ে বিধাতা হতে। হয়তো নিজের অজান্তে তোমাকে এই ক্ষমতা দিয়েও তৈরি করেছি নিজের মাঝে, যে তুমি বুঝতে পারবে আমি কী ভাবি। কী স্বার্থপর আমি তাই না? তোমাকে বুঝার চেষ্টা না করে নিজেকে বুঝাচ্ছি। কেন যে আমি এইসব ঘটনা নিজের মাঝে রাখতে চেয়েছি জানি না। এই আমার সীমাবদ্ধতা হয়তো।
০৯/০৮/২০২২
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুন