somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনাক্ষীর চোখে ডুবে থাকা কিংবা ভুলে থাকা

১৫ ই আগস্ট, ২০২২ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঠিক ৬ ঘন্টা তোমাকে ভুলার চেষ্টা হলো। কিছুটা পেরেছিও বটে। ঘুমে যে তলিয়ে গেছি। এরই মাঝে তুমি একবার উঁকি দিয়ে গিয়েছ আমার স্বপ্নে। তবে আমি খুব একটা গুরুত্ব দেই নি, ঘুম ভাঙ্গতেই সকাল ৬ টা নাগাদ তোমাকে ম্যাসেজ দিয়েছি।
আর তোমাকে ভুলে থাকার চেষ্টা নিমিষে জলে গেলো। জানি তুমি ঘুমে বিভোর। রাত জাগা পাখির এখন ঘুমানোর পালা। তাই প্রতি উত্তরের অপেক্ষা হবে দীর্ঘতর। জেগে এতো অপেক্ষা করা প্রায় অসম্ভব। তাই আবার ঘুমিয়ে গেছি। ঘন্টা দুই এক পর জেগে উঠে দেখি তোমার উত্তর। হয়তী তুমি কিছুটা সময়ের জন্য জেগে উঠেছিলে। ওই যে তোমার দুষ্টু ঘুম।।

আবার বার্তা পাঠালাম। জানি তুমি আবার ঘুমিয়ে পড়েছ। তাই আমি বাড়ালাম আবার ব্যস্ততা, যাতে তোমাকে ভুলে থাকা যায়। ফ্রেশ হলাম, রিড়িং রুমে বই রাখলাম, বন্ধুদের ডাকলাম, নাস্তা করতে এক হল থেকে অন্য হলে ছুটলাম। নাস্তা থেকে এইখানে সময় ক্ষেপনের প্রচেষ্টা আর জাগ্রত তোমার অপেক্ষা।
নাস্তা করতে করতে আমি দুইটু চোখে হারালাম। আমি চোখ ফেললাম ওই দুইটু চোখে, যা দেখতে হরিণীর ন্যায়। যার বা চোখে এক তোড়া চুল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। প্রতিবন্ধকতা যে সৌন্দর্যের উপকরণ হতে পারে তা জানলাম।
পারপার্শ্বিক খোলাহল, নাস্তা, বন্ধু কিছুই আজ বাধা সৃষ্টি করতে পারলো না।
জানি না কত সময় ওইভাবে তাকিয়ে ছিলাম। বেশ ভাল সময় হওয়ার কথা। পাশের জন দুইটি রুটি চালান করে দিয়েছে। এরই মাঝে বন্ধু বললো" কিরে, কী ভাবিস? "
বললাম "কিছু না।" এখন ওকে কিভাবে বুঝায় দুইটি চোখ আমাকে কোথায় হারালো?
সকাল থেকে এই অব্দি শতবার ডেটা অন ও অফ করলাম। কেন করেছি তা হয়তো তুমি জান।
তোমাকে ভুলে থাকা বুঝি সম্ভব হবে না। প্রতিদিন ভাবি কিছু সময় তোমায় ভুলে থাকি। কিন্তু আমি ম্যাসেজ লিখি এমন ভাবে যেইখানে প্রতিউত্তর আসবে৷
আমার মাস্তিষ্ক হৃদয়ের কাছে প্রতিনিয়ত পরাজিত হয়। তুমি তয়া বলো" সব সময় পারতে হবে বা জিততে হবে কেন? " তাই হয়তো আমি নিত্যদিন নিত্য নতুন উপায়ে পরাজিত হয় তুমি, তোমার চোখ ওর বিশাল হৃদয়ের কাছে।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২২ সকাল ১১:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বাসী মানব মনের উপর বিশুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে ক্বোরান পাঠের ঐশ্বরিক প্রভাব

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৯

আমি গত প্রায় ১৮ বছর যাবত আমার বর্তমান এলাকায় বসবাস করছি। স্থানীয় মাসজিদটি আমার বাসা থেকে প্রায় চার মিনিটের মত হাঁটা পথে অবস্থিত বিধায় চেষ্টা থাকে দিনে যতবার সম্ভব, মাসজিদে... ...বাকিটুকু পড়ুন

বেঁচে আছি, বেঁচে আছি!

লিখেছেন রাজীব নুর, ১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩



নতুন জেনারেশনের জ্ঞানগরিমায় যুগপৎ মুগ্ধ ও বিস্মিত হয়ে নিজেকে মনে হয় নিতান্তই জেনারেল!
তাহারা কতকিছু যে জানে, জানে না তাহারা যে জানে! তাবৎ দুনিয়ার খবর তাহাদের তালুর চিপায় নিদ্রামগ্ন!... ...বাকিটুকু পড়ুন

হিসাব চোকানো - হরমুজ এবং মার্কিন আধিপত্যের অবসান

লিখেছেন শ্রাবণধারা, ১২ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪১


ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনা ইতিহাসে বিরল ও প্রভাবশালী ঘটনাগুলোর একটি। দীর্ঘদিন আমেরিকা ও তার মিত্ররা ইরানের উপর অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে। হরমুজ প্রণালীকে অর্থনৈতিক হাতিয়ার হিসেবে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

×