এনাক্ষীকে ভুলে থাকা দীর্ঘতম সময়
১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের সব চেয়ে দীর্ঘতম দিন পার করছি আজ। ৪.৩০ ঘন্টা বা ৫ ঘন্টা সময় গড়ির হিসেবে অতিক্রান্ত হয়েছে মাত্র। আর আমার মনে হচ্ছে ওর চেয়ে দীর্ঘতম সময় আমি আর পার করি নি।
যে সময় নিমিষে হারিয়ে যেত তা আজ যেন থেমে গিয়েছে। একদা যে সময় থেমে যাওয়ার প্রার্থনা করতাম আজ সময় অতিক্রান্ত হওয়ার প্রার্থনায় মগ্ন। ভাবছি আজই পার করতে পারছি না আগামী দিন কিভাবে পার করবো? এই চিন্তা উদয় হতে আবার তোমায় ফিরে এতে ইচ্ছে হচ্ছে। উড়ে যেতে ইচ্ছে করছে তোমার নিকটে।
তোমার সাথে প্রথাগত যোগাযোগের যে দুইটি পন্থা আছে তা আজ বন্ধ। তুমি এর কিছুই চাউ নি। সব আমার কৃতকর্ম। তারপরও মনে হচ্ছে এই বুঝি তোমার বার্তা আসবে। তাই ফোন হাতে নিয়ে তাকিয়ে থাকি তার স্ক্রিনের দিকে। মনে হচ্ছে এই বুঝি ভেসে উঠবে তোমার নাম। সাথে ২/৪ লাইনের একটি বার্তা। পড়ে তেমন কিছু বুঝবো না। হয়তো লিখা থাকবে " জীবন কেমন? " কিছুটা হাস্যরস মিশানো থাকতে এতে। আর ঢের খানি যত্ন আর উদ্বেগ। আর আমি খুজে বেড়াবো সেই সস্তা ভালবাসা।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুন