এনাক্ষীর সুখ
১৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এনাক্ষী এখন তোমার মুখ দেখার খুব ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে এখন তোমার মুখে প্রশান্তির এক ঐশ্বরিক হাসি ফুটে আছে। আমি ওই হাসির কথা ভেবে আনন্দে উদ্বেলিত হচ্ছি।
মনে হচ্ছে তোমাকে কোন দিন এমন দেখি নি। তাই এই মুখ না দেখার কিছুটা আক্ষেপ হচ্ছে। তবে তোমার জন্য দারুন আনন্দ লাগতেছে।
গতকাল আমি যা করেছি তার জন্য খারাপ লাগছে আবার তোমার রাগের কারণ হতে পেরে সুখ পাচ্ছি। তুমি যখন রেগে বললে আর কিছু বলার আছে? তখন আমার সমস্ত দুঃখ, হতাশা, শঙ্কা এক মুহুর্তে বিলীন হয়ে গেছে। এ কেমন ক্ষমতা বলো?
জানি না আর কোন দিন তোমার রাগের কারণ হতে পারবো কিনা তবে গতদিন (১৫.০৮.২০২২) কে আমি ধরে রাখবো অনন্তকাল। এমন সুখ কবে পেয়েছি মনে করতে পারছি না। মনে হচ্ছিলো শরীরের প্রতিটি কোষে সুখ প্রবেশ করছে।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুন