somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনাক্ষী যখন সব্যসাচী ; এনাক্ষী যখন ডিঙায় জাগতিক মানদন্ড

১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অমূল্য এনাক্ষীকে যখন আমি জাগতিক মানদণ্ডে সংজ্ঞায়িত করার চেষ্টা করি তখনই সমস্যা গুলো উঁকি দেয়। যার প্রতিটি সমস্যা আমার তৈরি। আর এতে আমি সময়ে সময়ে আহত করি এনাক্ষীকে। তবে এনাক্ষী বলে না। বলবে কী করে?
সে তো এনাক্ষী। জাগতিক নিয়মে সে চলে না। এনাক্ষী কথা বলে মেপে যখন যতটুকু বলা প্রয়োজন। অপ্রোয়জনীয় বাক্য ব্যয়ে কার্পণ্য তার। এনাক্ষী তখন কোন বিষয় উপস্থাপন করে যখন ব্যক্তি সেইটা বুঝার পরিস্থিতিতে থাকে এর আগে এনাক্ষীর খারাপ লাগলেও একটি বাক্যও উচ্চারণ করে না।

এনাক্ষীরও রাগ, ক্ষোভ কিংবা অভিমান আছে। তবে তা আমার মতো নগণ্য কারো মতো না। এনাক্ষী ভেবে দেখে রাগের কারণ, ঘটনার গভীরতা, ঘটনার পিছনের কারণ তারপর সে সিদ্ধান্তে উপনীত হয়। অন্যদিকে আমি আবেগে ভেসে গিয়ে নিয়ে ফেলি যেকোন সিদ্ধান্ত। কী অসাধারণ ভাবে না এনাক্ষী বুঝালো বন্ধুর প্রতি আমার অবিচার। তবে সে ভুলে যায় নি পরিস্থিতি কিংবা ঘটনা তবে বিশ্লেষণ করেছে একটু ভিন্ন ভাবে। যেইখানে শাস্তির সাথে মানবিকতা স্থান পেয়েছে।

আমি জীবনে যতই মানবিক হয় এমন মানবিক হতে পারবো না মনে হয়। যেইখানে অপরাধী জন্যও সহানুভূতি থাকে তবে তা ঘটনার গভীরতা ভেদে। এনাক্ষী হতো যথার্থ বিচারক। এনাক্ষী সবই হতে পারতো হয়তো। ভাল কনসালটেন্ট, ভাল ম্যানেজার, ভাল অর্গানাইজার, ভাল উপস্থাপক, ভাল সমাজ কর্মী, ডাক্তাত হলে হতো মানবিক ডাক্তার, আইনজীবী হলে লড়াই করতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আর বিচারক হলে বিচারালয় এর প্রতি বাড়তো মানুষের বিশ্বাস।

এই সমাজে কাউক বিশ্বাস করা যখন দায় তখন এনাক্ষী হতো মানুষের আশার প্রতিক। এনাক্ষী হতো সকল মানবের। শুধু একজনের জন্য এনাক্ষীকে চাওয়া বোধ হয় অপরাধের নামান্তর।

আজ এনাক্ষীর পরিক্ষা। এনাক্ষী এমনিতে রাত জাগা পাখি। এনাক্ষী রাত জাগে হয়তো সমাজের কুৎসিত চেহারা যাতে না দেখতে হয় তাই। দিনের আলোতে তাই এনাক্ষী ঘুমিয়ে পড়ে। এনাক্ষীর এতেও সুখ কয়? জেগে উঠে সেই দিনের আলোতে। আবার দেখে সমাজের সেই কুৎসিত রূপ যা থাকে জাগিয়ে রাখে রাতের পর রাত।
ও আজ এনাক্ষীর পরিক্ষা। রাত জাগা পাখি কী আর ঘুমায়? তাই আজও ঘুমায়নি হয়তো। এনাক্ষী এই পরিক্ষা কী তোমাকে থামাতে পারবে? কেন রাত জাগা তাহলে?
তারপরও তোমার ইচ্ছে। জাগো কিংবা ঘুমাও। ভাল থেকে এনাক্ষী? একটু বেশি চাওয়া হলো তাই না? তাহলে বেচে থেকো কায়দা করে।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বাসী মানব মনের উপর বিশুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে ক্বোরান পাঠের ঐশ্বরিক প্রভাব

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:০৯

আমি গত প্রায় ১৮ বছর যাবত আমার বর্তমান এলাকায় বসবাস করছি। স্থানীয় মাসজিদটি আমার বাসা থেকে প্রায় চার মিনিটের মত হাঁটা পথে অবস্থিত বিধায় চেষ্টা থাকে দিনে যতবার সম্ভব, মাসজিদে... ...বাকিটুকু পড়ুন

বেঁচে আছি, বেঁচে আছি!

লিখেছেন রাজীব নুর, ১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩



নতুন জেনারেশনের জ্ঞানগরিমায় যুগপৎ মুগ্ধ ও বিস্মিত হয়ে নিজেকে মনে হয় নিতান্তই জেনারেল!
তাহারা কতকিছু যে জানে, জানে না তাহারা যে জানে! তাবৎ দুনিয়ার খবর তাহাদের তালুর চিপায় নিদ্রামগ্ন!... ...বাকিটুকু পড়ুন

হিসাব চোকানো - হরমুজ এবং মার্কিন আধিপত্যের অবসান

লিখেছেন শ্রাবণধারা, ১২ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪১


ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনা ইতিহাসে বিরল ও প্রভাবশালী ঘটনাগুলোর একটি। দীর্ঘদিন আমেরিকা ও তার মিত্ররা ইরানের উপর অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে। হরমুজ প্রণালীকে অর্থনৈতিক হাতিয়ার হিসেবে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

×