somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনাক্ষীর সুখ যেইদিন প্রবেশ করবে আমরা সকল ইন্দ্রিয় দিয়ে; বিধাতা সেইদিন রক্ষা করো আমাকে আমার ঈর্ষা থেকে

১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এনাক্ষী,
ভাল ঘুম হয়েছে তোমার। হয়তো ভালো আছ। থাকবে না বা কেন? তুমি তো সকল ভাল কিছুর যোগ্য। এই পচন ধরা সমাজ, দেশ আর মানুষের মাঝে তোমার মতো বিরল যেই কয়জন ভাল মানুষ আছে তারা যদি এক মুহূর্তের ভাল থাকার সুখ না পায় তাহলে মানুষ এতে বিশ্বাস হারাবে।
এনাক্ষী জানি না সময় আমার জন্য কী নিয়ে বসে আছে। ওই সময়ে হয়তো তুমি থাকবে না বা তুমি থাকবে। হয়তো অন্য কারো সাথে। আমি দেখবো হাস্যোজ্জ্বল চেহারা, তোমার নাক, মুখ আর থুতনি র অসাধারণ সৌন্দর্য। দেখবো তোমার সেই চোখ যা একমাত্র জীবনানন্দের পক্ষে আঁকা সম্ভব। শুধু একটাই ভয় আমি কী আমার মনকে এতো পরিশুদ্ধ করে সময়ের কাছে সমর্পণ করতে পারবো কিনা, যেখানে সে তোমার সৌন্দর্যে বিভোর হয়ে রবে তোমাকে পাওয়ার আশা ছাড়া? আমি কী আগের মতো মুগ্ধ হবো তোমার ব্যক্তিত্বে যা তোমার সুন্দরতম বৈশিষ্ট্য।
তোমার এই সৌন্দর্য তো চিরন্তন। কেন আমি পারবো না ভিন্ন সময়ে তোমায় বিভোর থাকতে? এই না হলে আমি তো নিজের কাছে নিজে একজন খদ্দেরের বেশি কিছু হতে পারবো না।
এনাক্ষী তুমি হয়তো কোনদিন রুদ্রে র কর তাপ কিংবা কাল বৈশাখী ঝড় উপেক্ষা করে হেটে যাবে প্রিয়তমের হাতে হাত রেখে। তোমার শাড়ির আঁচলে ঢেকে রাখবে প্রিয়তমের মাথা, হয়তো বৃথা চেষ্টা হবে। তবে নীল শাড়ি কিংবা যেই কোন হালকা রং এর শাড়ি তে ভেজা চুলে প্রিয়তমের সাথে তোমাকে অনন্য দেখাবে। হয়তো তুমি সেইদিন দৌড়াতে দৌড়াতে আশ্রয় নিবে কলা ভবনে র সামনের যাত্রী চাউনি তে কিংবা তুমি বৃষ্টির সাথে নৃত্য করবে খোলা আকাশের নিচে। ওইদিন প্রিয়তমের হাত ধরে ইচ্ছে হবে হারিয়ে যেতে কোথাও। যেখানে শুধু থাকবে, তোমার প্রিয়তম আর তোমাদের ভালবাসা।
সেইদিন কী আমি তোমার এতো আনন্দে আর এই অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হতে পারবো? তাই তো এতোদিন পর হলেও বিধাতার কাছে প্রার্থনা করি আমাকে ঈর্ষা মুক্ত করো। আমি ওই দিন মুগ্ধ নয়নে উপভোগ করতে চাই তোমাকে, তোমার ভালবাসা, তোমার ভাল লাগা, তোমার প্রিয়তমের হাতে তোমার হাত আর দুইজনের মুখে ফুটা সব চেয়ে সুন্দর ফুল। যাকে আমরা হাসি বলে ওইদিন ছোট করতে পারবো না।

বিধাতা আমাকে রক্ষা করো আমার ঈর্ষা থেকে। আমি এনাক্ষীর সুখে আত্মহারা হতে চাই। ওইদিন আমি ভুলে যাবো পৃথিবীর সকল ঘ্রাণ, আমার নাসারন্ধ্র প্রবেশাধিকার দিবে শুধু তোমার সুঘ্রাণ আর বাতাসে ভেসে আসবে পৃথিবীর একমাত্র শব্দ যা তোমার কণ্ঠে উৎপন্ন আর আমি দেখবো একমাত্র ফুল যা তোমার ঠোকে ফুটে রয়েছে।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩



মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

×