তোকে ছুঁতে চেয়ে
২৪ শে জুন, ২০০৯ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
_____________
তোকে ছুঁতে গিয়ে আমি
আগুন ছুঁয়েছি!
বাগানে আগাছা গাছ
তারও ফুল বারোমাস
উদাস গন্ধরাজ-
তাকেও ছুঁয়েছি!
তোকে ছুঁতে গিয়ে আমি
শিশির ছুঁয়েছি--
বন্যগন্ধ কচুপাতা
টলোমলো অস্থিরতা
নতুন ব্যাঙ্গাচি সব
তাকেও ছুঁয়েছি।
তোকে ছুঁতে গিয়ে আমি
কষ্ট ছুঁয়েছি--
গোধূলি হারিয়ে ্যাওয়া
রাত্রির ভোর হওয়া-
কাতর শুক্লতারা
তাকেও ছুঁয়েছি।
তোকে ছুঁতে গিয়ে আমি
মানুষ ছূঁয়েছি--
মৃত্যুর জটিলতা
জীবনের অর্থকথা
হাসির মহিমাটুকু
তাকেও ছুঁয়েছি।
তোকে ছুঁতে গিয়ে আমি
শরীর ছুঁয়েছি--
শরীর দিয়েছে কিছু
শরীর নিয়েছে কিছু
গল্পুক বালিশ কাঁথা
তাকেও ছুঁয়েছি।
তোকে ছুঁতে গিয়ে আমি আগুন ছুঁয়েছি!
পারিনি ছুঁতেই তোরে---
পুড়েছি নিজের জ্বরে
অসুখ পাশেই ছিল
নিবিড় নিয়েছি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে...
...বাকিটুকু পড়ুনসাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত...
...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবিএকটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত...
...বাকিটুকু পড়ুন