এক নজরে মেপে নিয়ে,নিজের দেহের মাপ
অমন একটি মন বসিয়ে, দিচ্ছ কাকে ডাক
ভুল করে তাই মেপে নিলাম, তোমার মনের ওজন
পিছন ফিরে চেয়ে দেখি, লাইনে আছে ক'জন।
সুবাসিত বাতাস ঘুরে, তোমার দেহের ভাঁজে
মন নদীতে মাতাল ঢেউ, তোমায় একা খুঁজে।
অষ্টাদশীর জোয়ার জলে,থলের বিড়াল যাচ্ছে বলে।
চাও যদি আজ, ওভারব্রীজ বসিয়ে দেব তোমার মাঝে।
ঝাপ না দিলেও পড়বে জলে।।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


