
শুভ সকাল- ঝরা ফুলের গন্ধবিলাস
শুভ দুপুর- সূয্যি মামার বসন্ত তাপ;
শুভ বিকাল- উবে যাওয়া স্নিগ্ধ বাতাস
শুভ সন্ধা- রক্তিম সাঁজে গোধূলী বেলা,
শুভ রাত- নির্লিপ্ত চাঁদ আকাশময়।
শুভ জন্মদিন- জন্মের প্রতি ক্ষন অপেক্ষা
শুভ জন্মদিন- ক্লান্তির পর টুকরো হাসি;
শুভ জন্মদিন- সৃষ্টির সৃষ্টি যার সৌভাগ্য
শুভ জন্মদিন- বাঁধিছে তারে সযত্ন নাড়ে,
শুভ জন্মদিন- প্রেম রতন রাজ আসনে।
তোমারে আজি স্মরি-
শুভ যেমতি ধরি
তব মঙ্গল গীতি,
চুঁড়ায় বাধো রীতি
শুভ জন্মদিন পুঁথি।
১৪ জুলাই,২০১৬খ্রীঃ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

