দিশেহারা যে মোর মন
কিসে সার্থক এই জীবন
খুঁজে ফিরি কোথা নেব ঠাঁই।
চারিদিকে সবাই মোর
কেউ ভালো কেউ মন্দ ঘোর
আপন মান যেচে সেথা বেড়াই
"মনে ভাবনা তবু, ঘিরে রয়েছে সদাই
এত চাওয়া নিয়ে কোথা যাই"
কেউ বা মাথায় কেউ পিঠে
আমার বোলায় হাত মিঠে
দিয়ে যায় কত না বাহবাই
কারো সন্দেহ অতি
শেষে হল এই গতি
গেল কি বিফলে জীবনটাই
"মনে ভাবনা তবু, ঘিরে রয়েছে সদাই
এত চাওয়া নিয়ে কোথা যাই"
পাগল হয়ে যে আমি
দামী হই, আরো দামী
কত দাম জানিনা আমার চাই।
নেবে কে কিনে আমায়?
তাতে কি বা আসে যায়?
থেমে যেতে ভরসা না পাই।
"মনে ভাবনা তবু, ঘিরে রয়েছে সদাই
এত চাওয়া নিয়ে কোথা যাই"
ছিলো বন্ধু এক আমার
পেলেম হঠাৎ দেখা তার
ভবঘুরে, চালাচুলো নাই।
তবু খুশীর হাসির রেশ
ঠোঁটে হয়না যে তার শেষ
কি তার দাম সে করেনি যাচাই।
"মনে ভাবনা তবু, ঘিরে রয়েছে সদাই
এত চাওয়া নিয়ে কোথা যাই"
শোন যদি কোনদিন
আমি হঠাৎ ভাবনাহীন
রাখিনি কোথাও মোর ঠিকানাই।
যেন খোঁজাই আমার শেষ
তাই হলেম যে নিরুদ্দেশ
সাথে করে শুধু হৃদয়টাই
"মনে ভাবনা তবু, ঘিরে রয়েছে সদাই
এত চাওয়া নিয়ে কোথা যাই"
#খুব প্রিয় একটা গান। অনেকদিন পর খুঁজে পেয়ে সারারাত শুনসিলাম।
ডাউনলোড লিংক
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



