টেলিফিল্ম : রঙ্গিন স্বপ্নের মৃত্যু-২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
টেলিফিল্ম : রঙ্গীন স্বপ্নের মৃত্যু : চরিত্র বিন্যাস
টেলিফিল্ম : রঙ্গিন স্বপ্নের মৃত্যু-১
দৃশ্য-২
সুমা বাড়িতে ফিরে দেখল তাদের বাড়ির উঠোনে তিনজন মুরুব্বী এবং তার বাবা আলীম চেয়ার পেতে বসে আছে।
আলীম : কিরে মা তোর ফিরতে এত দেরী হলো যে ?
সুমা : বাবা, কলেজ ছুটি হওয়ার পর বাড়ি ফেরার সময় আমার এক বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়েছে। তার সঙ্গে কথা বলতে বলতে দেরী হয়ে গেলো।
আলীম : ইচ্ছা। (হাতের লাটাইয়ের দিকে তাকিয়ে) তা বন্ধুর সঙ্গে কি ঘুড়িও উড়িয়েছ?
সুমা : জি¦ বাবা। মুরুব্বীদের মধ্যে মমিন নামের একজন বলবে।
মমিন : এই তাহলে তোমার মেয়ে ?
আমিন : হু ।
মমিন : বাহ্ বেশ সুন্দর মেয়েতো! সুমা বিস্মিত হলো এবং মমিন তাকে নিয়ে সুন্দর উক্তিটি কেন করেছে তা ভাবার চেষ্টা করলো।
আলিম : মা দাড়িয়ে আছ কেন ওনাদের সালাম কর।
সুমা : (হতভম্ব¦ গলায়) আসসালামু আলাইকুম।
মমিন : ওলাইকুম আসসালাম। মা তোমার নাম কি ?
সুমা : (ইতস্তত ভাবে) জি¦, সুমা।
মমিন : এবার কিসে পড়ছ তুমি ?
সুমা : এবার ইন্টারমিডিয়েটে ফাষ্ট ইয়ারে পড়ছি।
মমিন : ঠিক আছে মা, তুমি ঘরে যাও। (সুমা ঘরের দিকে মাথা নিচু করে ধীরপদে একটু এগিয়ে আবার থমকে দাঁড়ালো)আলীম সাহেব, মেয়েতো আমাদের পছন্দ হয়েছে। কাল আমার ছেলেটা এসে তোমার মেয়েকে একবার দেখে যাবে। যদি তার পছন্দ হয় তবে বিয়ের তারিখটা চুড়ান্ত করে যাব। বলেই মমিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। মমিনের সঙ্গে আসা দুই ব্যক্তিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো।
মমিন : (হাসিমুখে) আসি হবু বেয়াই সাহেব, আবার দেখা হবে। বলেই মমিন এবং তার সঙ্গে আসা দুই ব্যক্তি সুমাদের বাড়ি ছেড়ে চলে গেলে। সুমা ঘরে প্রবেশ করল এবং সুমার পেছনে আলীম সাহেব ঘরে প্রবেশ করে।
চলবে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।