somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা তোমায় খুব ভালোবাসি

১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা।
মনে পড়ে সেই সব দিনগুলো যখন বাবা খুব সকালে সাইকেল এ করে কিন্ডারগার্টেন এ দিয়ে আসতো।তারপর বাসায় চলে আসতো।আমি ক্লাস শেষ করে ঠিকই দেখতাম বাবা আমার জন্য অপেক্ষা করছে।
বাবা একসময় খুব ব্যস্ত ব্যবসায়ী ছিল।কিন্তু কখনো এমন হয়নি যে বাবা আমাকে সময় দিতে পারেনি।
বাবার একটা অভ্যাস হল বাবা ফজরের নামায এর পর খুব ঘুমায়।হাজারবার ডেকেও উঠানো যায়না।যখন আমার পরীক্ষা চলত তখন মাঝে মাঝে ভয় হত আব্বু যদি সময়মত ঘুম থেকে না উঠতে পারে তাহলে পরীক্ষা মিস।তাই বারবার গিয়ে ডাকতাম,"উঠো,আমার তো সময় হয়ে যাচ্ছে"।আব্বু কোনো সাড়া দিতেন না।ঘুমোতেন।মাঝে মাঝে প্রচন্ড রাগে বলতেন,"তুই পড় গিয়ে।ডিস্টার্ব করিস না।"
কিন্তু আমি পড়া শেষ করার আগেই আব্বু আমায় এসে বলতেন,"পড়া শেষ হইসে?উঠ।আর পড়তে হবেনা।তোর পরীক্ষা খুব ভালো হবে।নে তাড়াতাড়ি খেয়ে নে।"এই বলে বাবা আমার ইউনিফর্ম,কেডস,টাই,মোজা এগুলো নিয়ে আমার পাশে বসতেন।আমি খেতে থাকতাম আর বাবা আমাকে কেডস,মোজা,টাই পরাতে ব্যস্ত।তখন নিজেকে রাজকুমার মনে হত।এরপর বাবা নিজে না খেয়েই আমাকে নিয়ে ছুটতো।কখনো কোনোদিন আমার ১টা সেকেন্ডও লেট হয়নি স্কুলে।
আমি স্কুলে পৌঁছে দিয়ে এসে পরে নাস্তা করতো।
পরীক্ষায় যখন ফার্ষ্ট হতাম তখন বাবার আনন্দটা ছিল দেখার মত।
বাবা কখনো আমায় পড়াশোনা নিয়ে চাপ দেয়নি।একটা কথা ই বলত,"পড়াশোনা তোর।তুই ই ভালো বুঝিস কীভাবে পড়বি।সারাদিনে ১ঘন্টা পড়লেও আপত্তি নাই,১৬ঘন্টা পড়লেও আপত্তি নাই।আমি শুধু ফার্ষ্ট রেজাল্ট টা চাই।ভালো রেজাল্টের জন্য যা যা লাগে তার জন্য আমিতো আছিই।পড়াশোনার জন্য তোকে কোন চাপ দিবোনা।তুই তোর মনের ইচ্ছাতে পড়।"
ক্লাস ওয়ান হতে টেন।একটানা ক্লাসের ফার্ষ্টবয় ছিলাম।শুধু বাবার দেয়া স্বাধীনতার কারণে।নিজের ইচ্ছামত পড়েছি।এখনো কোন চাপ দেয়না।ওই কথাটাই বলে।
বাবা অনেক রাগী।মাঝে মাঝে কোন বিষয় নিয়ে রাগ উঠলে বকতো।রাগটা কমে গেলেই এসে জড়িয়ে ধরে বলতো,"তুই জানিস ই আমার রাগটা বেশি।রাগে কত কথা ই তো বলি।এসব মনে রাখলে হয়?তুই আমার লক্ষী।"তখন মনটা ভালো হয়ে যেত।
যতবারই বাড়ি থেকে ঢাকা আসি ততবারই বাবা স্টেশন এসে ট্রেনে উঠিয়ে দিয়ে যাবে।আর যেদিন বাড়িতে যাবো সেদিন একটু পরপর ফোন দিয়ে দিয়ে বলবে,"কই তুই এখন?আর কতক্ষন লাগবে?"
একদিন বললাম,"এখন বড় হয়েছি,ইউনিভার্সিটিতে পড়ি। এত টেনশন করো কেন?এতবার ফোন দিতে হয়?"
তখন বাবা বললেন,"তুই এখনো আমার কাছে ছোট্ট কনক ই আছিস।যেদিন বাবা হবি সেদিন বুঝবি সন্তান কি জিনিস।"
আমরা দুই ভাই এক বোন।বাবা একটা কথা সবসময় বলে,"আমার ধনসম্পদের দরকার নেই।যে সম্পদ আছে তা দিয়ে জীবন অনায়াসে পার হবে।সমাজে মাথা উঁচু করে চলি।জীবনের শেষ দিন পর্যন্ত মাথা উ্চু করেই চলতে চাই।তোরাও সমাজে মাথা উঁচু করে চল।জীবনকে সুন্দরভাবে সাজা তোদের কাছে একটাই চাওয়া,মানুষের মত মানুষ হ,সমাজে মাথা উঁচু করে বাঁচ।"

বাবাকে কখনো মুখোমুখি ভালোবাসি বলা হয়নি।ডায়রিতে,ব্লগে,ফেসবুকে অনেক বলেছি।আজকেও ব্লগে আর ফেসবুকেই বলছি,"বাবা অনেক ভালোবাসি তোমায়।মানুষের মত মানুষ হব।সমাজে মাথা উঁচু করেই বাঁচবো।"
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ দুপুর ১:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×