somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উবন্তুতে নকিয়া মোবাইল মডেম ও গ্রামীণ ফোন এজ মডেম ব্যবাহারের কঠিনতম পদ্ধতি B-):P

২৮ শে জুন, ২০০৯ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি হয়তো নকিয়ার মোবাইল সেট মডেম হিসেবে ব্যবাহার করে ইন্টারনেট চালান, অথবা হয়তো আপনি গ্রামিণফোনের হুয়াউই মডেমটি ব্যবহার করেন বা কিনতে চাচ্ছেন। আবার আপনি উবন্তু ব্যবহার করতে আগ্রহী কিন্তু চিন্তায় আছেন উবন্তুতে এগুলো চলবে কিনা। তাই এগুলো ব্যবহারের এমন এক পদ্ধতির কথা জানাব যার চেয়ে আর কঠিন পদ্ধতি আর হয় না।
এজ মডেম:
১. আপনার মডেমটি প্রথমে হাত দিয়ে ধরুন, তারপর সেটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করুন কোন ইউএসবি পোর্টে লাগাবেন। তারপর একটি পোর্টে লাগাবেন। ব্যাস, কঠিন তম পর্যায়টি পার হলেন। কয়েক সেকেন্ড পর একটি জানালা খুলবে, সেখানে কেউ একজন আপনাকে স্বাগতম জানাবে আর একটি খুশির খবর দেবে যে মোবাইল মডেম পাওয়া গেছে। Forward –এ ক্লিক করুন।



২. এর পরের জানালায় Service Provider দেখিয়ে য়ে দিতে হবে। প্রথমে উপরের অংশে বাংলাদেশে-এ ক্লিক করুন। সাথে সাথে নিচে বাংলাদেশের তিন সার্ভিস প্রোভাইডারের নাম আসবে- AKTel, Banglalink, Grameen Phone. আপনি যে প্রোভাইডরের ইন্টারনেট ব্যবহার করেন তার উপর ক্লিক করুন এবং Forward.



৩. এর পরের জানালায় Apply.



৪. এর একটু পর ইন্টারনেট চালু করার জন্য উপরের বারের ডান পাশে সাউন্ড আইকনের বাম পাশে নেটওয়ার্কের আইকনের উপর ক্লিক করলে আপনার সার্ভিস প্রোভাইডারের নাম দেখাবে, তার উপর ক্লিক করলে ইন্টারনেট চালু হবে।



নকিয়া মোবাইল মডেম:
এজ মডেমের মত হুবহু একই পদ্ধতি। কোন ড্রাভার লাগবে না। নকিয়ার পিসি শ্যুট দরকার নেই। অনেক কঠিন পদ্ধতি, তাই না?
একটি মজার ব্যাপার হল আমি প্রথমবার যখন উবন্তুতে নকিয়া মোবাইল মডেম ব্যবহার করি, তখন কিছু দিনের জন্য আমি একটেল ব্যবহার করতাম। কিন্তু অভ্যাসবশত বেখায়ালে গ্রামীণফোন সিলেক্ট করে দিয়েছিলাম, তবু ইন্টারনেট চালু হয়েছিল। যে ক’দিন একটেল ব্যবহার করেছি ওই গ্রামীণ ফোনের নামেই চলতাম।

অবশেষে জুম কি বোল্ড আউট:
উবন্তুতে জুম অটোমেটিক পায় না। ম্যানুয়ালী চেষ্টা করে দেখা গেল তাতেও পেল না। তবে মনে হল সম্ভবনা কিছুটা আছে। কিন্তু সিটিসেলের কাস্টমার কেয়ারে ফোন করে জানা গেল লিনাক্সে জুম চলবে না। তারা উইন্ডোজ ব্যবহারের পরামর্শ দিলেন।
আপডেট: জুম বোল্ড আউট না। চলছে তবে রানার নিয়ে। এখানে বিস্তারিত পাবেন কিভাবে উবন্তুতে জুম কনফিগার ও ব্যবহার করতে হয়। প্রথমবার কনফিগার করা হলে আর জটিলতা নেই।

আরও কঠিন কথা: মোবিডাটা এজ মডেম এভাবে কাজ নাও করতে পারে। তাই মোবিডাটা কেনার আগে সাবধান! তাছাড়া এটা ভাল মানেরও না।


নকিয়া মোবাইল মডেম উইন্ডোজের ব্যবহারের জন্য নকিয়া পিসি শ্যুট ইন্সটল থাকতে হবে। কানেক্ট টু ইন্টারনেট-এর সাহায্যে ইন্টারনেট কানেক্ট করতে হবে। ম্যানুয়ালী কানেকশন সেটিং তৈরি করেও চালাতে পারবেন।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১:১৯
২১টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

তূর্যের হত্যাকারি আসলে কে⁉️

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬



---

তূর্য: যে শিশুটিকে রাষ্ট্র বাঁচতে দিল না

নাম: নিসর্গ হোসেন তূর্য
বয়স: ১৫ বছর
পরিচয়: বিশেষ চাহিদাসম্পন্ন, অটিস্টিক শিশু
মৃত্যু: ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, রাত সাড়ে ১০টা, আজিমপুরের বাসায়

তূর্য কোনো রাজনীতি করতো... ...বাকিটুকু পড়ুন

সুশীল আওয়ামীলীগ যে ছবি কখনো দেখে না

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪০



এক সুশীল স্পিকারের পাকিস্তান ভ্রমন নিয়ে খুব হতাশ। তার মতে মেজর জিয়া যদি বেঁচে থাকতেন তবে তিনিও পাকিস্তানের প্রেমে দেওয়ানা হয়ে যেতেন। অথচ জীবিত থাকতেই একজন যে পাকিস্তানের প্রেমে... ...বাকিটুকু পড়ুন

২৪/৭

লিখেছেন রাজীব নুর, ২৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আহা সেইসব দিন! কী সব দিন!
আমরা ক'জনই সময়ের নিয়ন্ত্রক!
সময়কে পরিয়ে দিয়েছিলাম ডাণ্ডাবেড়ি।
যেহেতু আগেই দরোজাকে বারণ করে দিযেছি,
তাই দিনভর থাকতো মুখরিত ও কলরবমুখর।
কেউই ছিলো না ঈশানী... ...বাকিটুকু পড়ুন

বারো মাসে যখন একখানা পার্বণ

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭


সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চোখে পড়লো রাস্তার পাশে আলোক সজ্জায় সজ্জিত ঝলমলে একটি বাড়ি ।
তারা এখনই ক্রিসমাস আগমনের আনন্দকে ঘিরে বাড়িটা সাজিয়ে... ...বাকিটুকু পড়ুন

×