মোস্তফা জব্বারকে আজীবন সম্মাননা
০৭ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান
হিটলার এ. হালিম : তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখার জন্য প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার আজীবন সম্মাননা পেয়েছেন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দে গত ৪ ফেব্রুয়ারি বেসিস সফটএক্সপো অ্যাওয়ার্ড নাইটে তার হাতে ‘বেসিস আজীবন সম্মাননা পদক ২০১১’ তুলে দেন প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম।
কম্পিউটারে বাংলা লেখন পদ্ধতির বিজয় কি-বোর্ড ও সফটওয়্যারের উদ্ভাবক এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোস্তাফা জব্বার গতকাল আমাদের সময়কে তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, বেসিসের (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) এই উদ্যোগ প্রশংসনীয়। সম্মাননা প্রদানের এই ধারা বেসিস অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, পুরস্কার হলো কোনো কাজের স্বীকৃতি। আমাকে সেটি দেয়া হয়েছে বলে গর্ব বোধ করছি। এই স্বীকৃতির কারণে মনে হচ্ছে নিশ্চয় কাজটি বিশেষ কিছু। এতে করে অন্যরা ভালো কাজের প্রতি উৎসাহী হবে। দেশ আরো ভালো কিছু পাবে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে এইচটি ইমাম বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতে মোস্তাফা জব্বারের অবদান অসামান্য। তার হাতে এ পুরস্কার তুলে দিতে পেরে আমি নিজে গৌরবান্বিত ও আনন্দিত বোধ করছি।
সূত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন