অ্যান্টার্কটিকার শুষ্ক উপত্যকার অনুর্বর জমি এবং জমাট বাঁধা হ্রদ কে বলা হয়ে থাকে পৃথিবীতে অবস্থিত মঙ্গলগ্রহের ন্যায় একটি স্থান।

❐
মিউ(ফ্রান্স) -বিশ্বের সবচেয়ে উঁচু ব্রীজ (৩৪৩ মিটার), যার উচ্চতা আইফেল টাওয়ার থেকেও বেশী।

❐
দ্যা রিষাট স্ট্রাকচার, মরিটিনিয়া। ৫০ কিলোমিটার ব্যাস বিশিষ্ট চোখের ন্যায় দেখতে এই গোলক চাকতিটির উৎপত্তি আজও জানা যায়নি।

❐
ক্যানকান, মেক্সিকো এ অবস্থিত সমুদ্রতলবর্তী যাদুঘর।


❐
পেট্রা, জর্ডানে বেলেপাথরের পাহাড় হাত দিয়ে খোদিত করে এই পরিত্যাক্ত শহরটি উদ্ধার করা হয়।

❐
ইয়েলো মাউন্টেইন, চায়না।দুটি বিশাল আকৃতি পাহাড়ের মাঝে ঝুলন্ত একটি সেতু-দি ইম্মর্টাল ব্রীজ নামক স্থাপনাটি মাটি থেকে প্রায় কয়েকশ মিটার উপরে অবস্থিত।

❐
ক্লাইলুক(কানাডা) এর ভূ-পৃষ্ঠে অবস্থিত খনিজের সাথে বাষ্পীভূত পানি মিশে এ ধরনের রঙ্গীন দাগ সৃষ্টি করেছে।

❐
সান ফ্র্যান্সিস্কো তে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বক্র রাস্তা- লম্বার্ড স্ট্রীট।

❐
বিচ্ছিন্ন দ্বীপ সকোট্রা আইল্যান্ড (ইয়েমেন) এ বিচিত্র প্রজাতির অদ্ভূত গাছপালা ও জীব-জন্তুর দেখা পাওয়া যায়।


❐
কারা-কুম মরুভূমি (টার্কম্যানিস্টান)’র কেন্দ্রস্থল দিয়ে প্রাকৃতিক গ্যাস প্রবাহিত হওয়ার ফলে এর জ্বালামুখে সবসময় আগুন জ্বলতে থাকে এক নাগাড়ে।

❐
৪০০মিটার উচ্চতাবিশিষ্ট মাউন্ট রোরাইমা(পর্বতটি ভেনেজুয়েলা, ব্রাজিল, গায়ানা-এ তিনটি দেশের মালিকানাধীন)’র চূড়া প্রাকৃতিকভাবে সম্পূর্ণভাবে সমতল।

❐
ফোর কর্নার্স রিজিওন(ইউ.এস.এ.) এর পাথর স্তর পানি এবং বায়ুপ্রবাহের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়ে দৃষ্টিনন্দন ঢেউ-তোলা প্রাকৃতিক ভূচিত্র তৈরী করেছে।

❐
বিজ্ঞানীরা ধারণা করেন যে, ক্যালিফোর্নিয়ার ‘সেইলিং স্টোন্স’ গুলোর স্থানান্তর মানুষের দ্বারা হয়নি।

❐
শত বছর ধরে চলে আসা খননকার্যের ফলে রিও টিন্টো(স্পেইন) নদীটি আশ্চর্যজনক রঙ ধারণ করেছে।

❐
থাইল্যান্ডে অনুষ্ঠিত লণ্ঠন পার্বণ-২০১৩

❐
যুক্তরাজ্যের ডেভিড টি. ওয়ালার ২,৫০০টি খেলনা গাড়ির সমন্বয়ে ‘কার অ্যাটলাস’ নামে রঙধনুর ন্যায় এ শিল্পকর্মটি তৈরি করেন।


❐
টাকিনোচো শিবাজাকুরা পার্ক(জাপান) এর পতিত জমিতে প্রাকৃতিকভাবে জন্মানো গোলাপী গুল্মগুলো চমৎকার দৃশ্যের অবতারনা করেছে।

❐
অ্যালগার্ভ(পর্তুগাল) এ অবস্থিত ওডিলেইট রিভার। গাঢ় নীল বর্নের পানি এবং বাঁকানো আকৃতির জন্য এটি দ্যা ব্লু ড্রাগন রিভার নামেও পরিচিত।

সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




