somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরোনো হিসাব

২৮ শে মে, ২০১৫ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কখনো পিছনে ফিরে তাকাই না
আমি কখনো আমাদের হিসাবের খাতায় গুণিনা
আমরা মানে আমি,তোরা আর আমাদের বন্ধুত্ব
আমাদের এক ঝাঁক সকাল বিকেল উজাড় করার গল্প আছে
আমাদের এক হাড়ি ভর্তি ঝগড়া জমা আছে
আর আমাদের অভিমানের তালিকাটাও বেশ বড়
তবুও আমরা বন্ধু ছিলাম,আমাদের বন্ধুত্ব ছিল
আমরা কখনো বন্ধু হয়ে শত্রুতা করিনি
আমরা এখন শত্রু হয়ে বন্ধুত্বের ছলনা করি
আমাদের বিকেলগুলো রঙ্গিন ছিল
মুনিয়াদের বাড়ির মিষ্টি বানানো এক মাসি ছিল
তার জীবনের গল্প যে মিষ্টি ছিল না আমরাই জেনেছিলাম এক বিকেলে
আমাদের জীবনের টক ঝাল গল্পগুলো হার মেনেছিল সেই সত্যের কাছে
আমরা দল বেঁধে গোল্লাছুট খেলতাম
আমাদের চিরপরিচিত সেই গোল্লা এখন কোথায়?
সেও কি এখন কোথায় বসে ভাবে সেই বিকেলের কথা?
যে বিকেলে ইচ্ছে করে সে দাড়িয়ে পড়েছিল মাঝ মাঠে
পরমার হাতের ছোয়া পেতে,আমরা হেরে গিয়েছিলাম
পরমা আমাদের হারিয়েছিল,পরমা তাকে জিতিয়েছিল
আমাদের মাছ ধরার গল্প নিয়ে হাসাহাসি করত সবাই
আমরা ঠিকই তিনটে ইয়া বড় শিং মাছ ধরেছিলাম
কিন্তু আমাদের তপন নিজের হাতে তিনটে প্রাণ হত্যা করতে চায়নি
বলেছিল,ওতে নাকি নরকে যেতে হয়
সেই তপন এখন রোজ রোজ মানুষের মৃত্যু দেখে
ফরেনসিক ল্যাবের টেবিলে রোজ মৃত মানুষের গল্প শোনে
আমাদের মধ্যে সবচাইতে চুপচাপ ছিল মুনিয়া
আমাদের বিকেল বেলায় হেরে গলায় গানের আসরে ওই ছিল একমাত্র গায়িকা
মেয়েটা এখন বারে গান গায়
মায়ের অসুখের কথাটা জানার মত বন্ধু হই নি আমরা
সকাল বিকেল পরিপাটি করে চুল আচড়াতো সুদীপ্ত
আমরা বাবু বলে খেপিয়েছি রাতদিন
সুদীপ্তকে দেখলে ওর মাও চিনবে না এখন মাইরি
ওর চুল এখন ধর্মতলার ভিখারীর মতো খড়ি ওঠা
হেরোইন ওকে ওর চুলের মতোই ঝাঝড়া করে দিয়েছে
আরও একজন ছিল আমাদের -অনির্বান
আমাদের দলে একমাত্র স্বপ্নালু মানুষ ছিল
ওর স্বপ্নের আহবানে আমরা মাঝরাতেও ঘুমোতে ভুলে যেতাম
অনিবার্নের শিখা নিভে গেছিল শিখার মৃত্যুর সাথে সাথে
না শিখা আমাদের কেউ ছিল না
শিখার একমাত্র দোষ ছিল সে মেয়ে
পশুদের থাবা থেকে বাঁচতে গলায় দড়ি দিয়েছিল
অনির্বানের কাঁধের চেয়ে চারহাতি দড়ি বেশি প্রিয় ছিল তার
অনির্বান সেই থেকে আর কোনদিন আমাদের স্বপ্ন দেখায়নি
আমরা এখন আর আমরা নেই
কদিন বাদে স্কুলের রিইউনিয়ন,ওখানে আবার দেখা হবে
এত বছরে বদলে যাওয়া মুখের ভিড়ে সবাই ছেলেবেলার বন্ধুটাকে খুঁজবে
ছেলেবেলার বন্ধুটা নিখোজ শুনে আরও একবার বয়সকে অভিশাপ দেবে
আমি হাই তুলি,আমি এখনো চোখ বন্ধ করলেই ওদের দেখি
হাফ প্যান্ট পড়া তপন,লিকলিকে মুনিয়া আর চশমা আটা অনির্বান
ভাবছি আমি যাব না আর
কারণ সত্যিকারের বুড়ো হয়ে যাওয়া মুখের মাঝে হারিয়ে যাওয়া কাউকে খোজার চাইতে
কল্পনার ছেলেবেলার মুখগুলো অনেক অনেক ভাল

২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।
নীচে দেয়া চিত্রে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি কি সত্যিই ডঃ ইউনুসকে হত্যার চক্রান্ত করছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৫



এটা সত্যি যে, সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতারা ডঃ ইউনুসকে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজ করেছেন। কিন্তু, তাই বলে হত্যা কেন করবে!!! ব্লগে আমার এই পোস্টের মাধ্যমে এন,সি,পি নেতৃবৃন্দের দৃষ্টি... ...বাকিটুকু পড়ুন

প্রেম করে বিয়ে করবেন? নাকি বাড়ির পছন্দ অনুযায়ী বিয়ে করবেন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪১



লালনের একটা গান আছে,
"এমন মানব জনম আর কি হবে। মন যা কর ত্বরায় কর এই ভবে।" চমৎকার গান। চমৎকার গানের কথা। কথা গুলো বুঝতে চেষ্টা করুন।... ...বাকিটুকু পড়ুন

দেশ নিয়া ব্যাকেটের সাথে কিছুক্ষণ আগেই কথা বলমাম ---

লিখেছেন জাহিদ অনিক, ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৬



কিছুক্ষণ আগে অফিসে আসার সময় লেগুনায় ওঠার সময় হঠাত করেই দেখি আমার পাশের সিটে বসা মি: স্যামুয়েল ব্যাকেট! একজন বিরাট ব্যাকেট ভক্ত হিসেবে উনি আমাকে চিনেন। আর কোনো কথা... ...বাকিটুকু পড়ুন

×