নতুন বছর সড়ক দুর্ঘটনামুক্ত হোক
০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘটনা-১.পাটুরিয়া ফেরিঘাট।ফরিদপুরের পথে আমাদের গাড়িবহর। আমাদের তিনটা প্রাইভেট কার পরপর লাইনে আছে ফেরিতে ওঠার অপেক্ষায়। পাশের লেনে একটা মালবাহী কাভার্ড ভ্যান দাড়ানো। বেশ দ্রুত হর্ন বাজানো দেখে বোঝা যাচ্ছিল যে তার তাড়া আছে। হঠাৎ কাভার্ড ভ্যানটা দ্রুতগতিতে এগিয়ে এল। ফেরিঘাটের উচুনিচু পথে টাল সামলাতে না পেরে কাত হয়ে পড়লো পাশের গাড়িগুলোর ওপর। আমার গাড়িটা ঠিক ভ্যানের পিছনেই ছিল। আমার সামনের গাড়িতে আমার বাবা মা আর অন্য আত্মীয়স্বজন। তার সামনের গাড়িতে আমার এগারো বছর বয়সী ছোট ভাই আর মামারা। কাভার্ড ভ্যানটা ঠিক গড়িয়ে পড়ল আমার সামনের গাড়ির ওপর। প্রচন্ড আতঙ্কে যতটা সম্ভব একপাশে সরে যেতে চেষ্টা করলাম। হঠাৎ আবিষ্কার করলাম সামনের গাড়িটা পিষে গেছে পুরোটা। কিছুক্ষণের জন্য হাত পা অবশ হয়ে গেল। কারণ গাড়িতে আমার বাবা মা রয়েছেন। বাবা মা নেমে গিয়েছিলেন ঘটনার আগে আগে। লাকি এসকেপ বলতে হয়।
ঘটনা-২. বাড়ির কাছে। বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে নিউমার্কেট এরিয়ায়।২৭ নম্বর লোকাল বাস এসে পিছন থেকে ধাক্কা দিল রিকশাকে। বাস ড্রাইভার থামল না অবশ্য। রিকশার চাকায় বাঁধিয়ে ওই অবস্থায়ই টেনে নিয়ে চলল বেশ কিছুদূর্। ততক্ষণে রিকশার একটা পাশ ভেঙে গুড়ো হয়ে গেছে। আমরা তখনো রিকশায়। আশেপাশের লোকদের চিতকারে আর পুলিশ সার্জেন্টের সহায়তায় অবশেষে বাসটি থামানো হয়। আঘাত একেবারে এড়ানো যায়নি। মাথায় আর হাতে বেশ খানিকটা আঘাত লেগেছে।
২০১৫ র ডিসেম্বর মাসে ভয়ঙ্কর দুটো অ্যাকসিডেন্ট হতে অল্পের জন্য রক্ষা পাওয়া গেল। নতুন বছরে দুর্ঘটনামুক্ত এবং নিরাপদ সড়ক পথ হোক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯
প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!
প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!...
...বাকিটুকু পড়ুনদারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর...
...বাকিটুকু পড়ুন
এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি...
...বাকিটুকু পড়ুন