somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যামবার্গার বাচ্চাদের জন্য ভালবাসা!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভ্রর নতুন স্কুল জুনিয়র ল্যাবরেটরি. আজকে ক্লাস ছিল না, ভাবলাম ওকে স্কুল থেকে নিয়ে আসি। অভ্রকে এই স্কুলে ভর্তি করাতে বেশ কষ্ট করতে হয়েছে। ঢাকায় চার পাঁচটা স্কুল দেখার পর কোনটাই তার পছন্দ হয় না! আমারই তো দম বন্ধ লাগে!এইটুক একটা বিল্ডিং আর বাইরে একটা স্কুলের সাইনবোর্ড ঝুলানো! এই স্কুলের সামনে বিশাল একটা স্পাইডারম্যান ঝুলানো আছে। অভ্র স্পাইডারম্যান ভক্ত..সে আসলে জুনিয়র ল্যাবরেটরি নামের স্কুলে ভর্তি হয় নাই,সে সবাইকে বলে সে স্পাইডারম্যান ওয়ালা স্কুলে ভর্তি হয়েছে। এই স্কুলে কোন মাঠ নাই! বাচ্চাকাচ্চারা একটা বারান্দা টাইপ গ্রাউন্ডে রাবারের বল ছোড়াছুড়ি করে। আজকেও থ্রি ফোরের পুচকি পুচকি কয়েকটা বাচ্চা নরম রাবারের বল ক্যাচ ক্যাচ খেলছিল। হঠাৎ একটা বল ছুটে এসে গেটের পাশে অভিভাবকদের দাড়ানোর জায়গাটায় এসে পড়ে। নরম বল, গায়ে লাগলেও তেমন একটা ক্ষতি নাই। কিন্তু সেই অভিভাবক বেশ বিরক্ত হয়ে দারোয়ানকে বললেন বলটা নিয়ে নিতে। দারোয়ান ও হন্তদন্ত হয়ে পিচ্চিগুলোর পিছনে ছুটল বলটা নিতে। সেই অভিভাবক বেশ বিরক্তি নিয়ে বললেন আজকালকার বাচ্চারা ডিসিপ্লিন মানেনা। স্কুলে কি বল নিয়ে আসার জায়গা? বাচ্চার বাবা মা ই বা কেমন বাচ্চাকে বল আনতে দেয়? বাকি অভিভাবকেরাও মাথা নেড়ে সম্মতি জানালেন। ঠিকই তো! স্কুল ডিসিপ্লিন শেখাবে। স্কুলের রুলস টু বি ফলোড লিস্টে পরিস্কার লেখা আছে স্কুলে খেলার সরঞ্জাম আনা যাবেনা! আমি আর কিছু বললাম না। আমি ছয়টা স্কুলে পড়সি। সেভেন থেকে টেন পর্যন্ত সরকারি স্কুলে পড়ে আসছি। আমার স্কুলে ব্যাগের ভেতর ড্যান ব্রাউন থেকে ব্যাডমিন্টন ব্যাট সবই নেয়া যেত! ক্লাস হচ্ছেনা তাও শুধুমাত্র ব্যাডমিন্টন খেলার জন্য স্কুলে গেছি এরকম ঘটনাও আছে। স্কুল উড়ে বেড়ানোর জায়গা ছিল। এই স্কুলে একটা পুতুল স্পাইডারম্যান আছে কিন্তু এইখানকার বাচ্চাদের মাঠে বসে সত্যিকারের উড়ন্ত প্রাণী দেখার সুযোগ নাই! অভ্রর সাথে মাঝেমধ্যে ঝগড়া হয়! ও বলে ও স্পাইডারম্যান ওয়ালা স্কুলে পড়ে আর আমি বলি আমি পাখি আর হনুমান ওয়ালা স্কুলে পড়ি! রাজউকে ভর্তি হওয়ার পর আবিষ্কার করলাম এইখানকার সবুজ ঘাসওয়ালা মাঠটায় কাউকে খেলতে দেয়া হয়না। শুধু যে খেলা নিষিদ্ধ তাই নয়,মাঠে বসাও নিষিদ্ধ! তবে খুশির খবর হচ্ছে নতুন প্রিন্সিপাল স্যার এসেই মাঠ খুলে দিয়েছেন!বাচ্চাকাচ্চারা এখন নাকি খেলতে খেলতে মাথা ফাটিয়ে ফেলে! সালেহীন স্যার জিন্দাবাদ!

আমার আসলে ডিসিপ্লিন বস্তুটা বিশেষ পছন্দ না! আমি পাখি দেখতে দেখতে বড় হইসি আর আমার ছোট ভাই খেলনা একটা পুতুল দেখতে দেখতে বড় হবে। আমি অবশ্য এই স্কুলে ভর্তির সময় ওকে কথা দিয়েছিলাম আগামী বছর অবশ্যই একটা বড় মাঠওয়ালা স্কুলে ভর্তি করে দিব। দেখা যাক! আচ্ছা ওরা কিভাবে শিখবে খেলতে গিয়ে হাত কেটে গেলে কি করতে হয়? কিভাবে শিখবে দোতলার বারান্দায় দাড়িয়ে স্পাইডারম্যানের মাথায় বাড়ি দেয়া ছাড়াও অনেক বড় বড় ব্যাপার পৃথিবীতে আছে? হ্যামবার্গার টাইপ বাচ্চাগুলার জন্য খারাপ লাগে!
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×